ঢাকা    রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পৃথিবীর আকাশে এখন দুটি চাঁদ, ডিসেম্বরে বিদায় নেবে ‘মিনি মুন’ • সুইমিং পুলে অপু বিশ্বাসের আবেদনময়ী ছবি • সাফল্যের নতুন অধ্যায় শুরু বুবলীর • কীর্তি সুরেশের সঙ্গে কী ঘটেছিল? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় • যৌতুকের দাবিতে বিয়ে ভাঙার অভিযোগ, থানায় কনের লিখিত অভিযোগ • বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার • ভেড়ামারায় মাদক সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড • চাটমোহরে শিশু পার্কে ধূমপান, ৩ যুবককে জরিমানা • লালমোহনে শাহবাজপুর মাদরাসার ভর্তি পরীক্ষায় অংশ নিল দুই শতাধিক শিক্ষার্থী • আড়াইহাজারে এক সপ্তাহে ছয় বাড়িতে ডাকাতি, রাতের ঘুম হারাম এলাকাবাসীর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ফতুল্লায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪

ফতুল্লায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর ২০২৬


ফতুল্লায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪

নারায়ণগঞ্জ: ফতুল্লায় আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন।

বিস্ফোরণের তীব্রতায় ফ্ল্যাটের দরজা-জানালা উড়ে যাওয়ার পাশাপাশি ঘরের আসবাবপত্রেও আগুন ধরে যায়।

শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম মাসদাইর এলাকার আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন শাহীন আলম (৩০), তাঁর স্ত্রী লিমা আক্তার (২৬), শাহীনের ভাই সাহেদ আলী (২৫) ও মো. হোসেন (২৪)। শাহীন ও সাহেদের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার কুমারপাড়া এলাকায়। লিমা ও হোসেনের বাড়ি নীলফামারীর সৈয়দপুরে।

স্থানীয়দের ভাষ্য, রাতে গ্যাস সরবরাহ বন্ধ থাকলেও ফ্ল্যাটের চুলার সংযোগের সুইচ খোলা ছিল।

পরে গ্যাস সরবরাহ চালু হলে বন্ধ দরজা-জানালার কারণে বাতাস চলাচল করতে পারেনি। ফলে গ্যাস ঘরের ভেতরে জমে যায়। ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর চেষ্টা করতেই মুহূর্তের মধ্যে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ফ্ল্যাটের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ছড়িয়ে পড়ে আসবাবপত্রে।

বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফ্ল্যাট থেকে দগ্ধ চারজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। প্রথমে তাঁদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় রাইজারের সুইচ খোলা থাকা সত্ত্বেও ফ্ল্যাটে গ্যাস প্রবেশ করেনি। পরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে তা ঘরের ভেতরে জমে যায়। সকালে চুলা জ্বালানোর সময় জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটে। এতে এক নারী ও তিন পুরুষ দগ্ধ হয়েছেন।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পর বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:২৬:৪৮   ১৫ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● আড়াইহাজারে এক সপ্তাহে ছয় বাড়িতে ডাকাতি, রাতের ঘুম হারাম এলাকাবাসীর
● পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল স্বর্ণের চামচ ও বাটি
● ঐক্যবদ্ধ সংগঠন গড়ার প্রত্যয়ে শপথ নিল আলফাডাঙ্গা প্রেসক্লাবের নতুন কমিটি
● নরসিংদীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নারী নিহত, আহত ৫
● ফতুল্লায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪



আর্কাইভ