ঢাকা    রবিবার, ২২ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুই আরোহীর

গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুই আরোহীর


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর ২০২৬


গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুই আরোহীর

গোপালগঞ্জ: সদরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খুলনার শিরোমণি এলাকার বাসিন্দা মো. তৌহিদুল ইসলাম (৩০) ও রিফাত সরদার (২৫)।

পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস সোনাশুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ দুটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:১১:২৫   ১৩ বার পঠিত  | ●   ●   ●   ●