ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী: জেলার আট উপজেলায় অর্থনৈতিক শুমারি ২০২৪-এর আওতায় ১ লাখ ৩২ হাজার ১৬৪টি অর্থনৈতিক ইউনিটের তথ্য পাওয়া গেছে। এসব অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৯৫ জন মানুষ। তবে কর্মসংস্থানে পুরুষের তুলনায় নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে কম। জেলায় মোট কর্মরত মানুষের মধ্যে পুরুষের হার ৮৭ দশমিক ৪৮ শতাংশ এবং নারীর ১২ দশমিক ৫২ শতাংশ।
রোববার বিকেল ৫টায় জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল প্রকাশনা এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) কার্যক্রমবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে এসব তথ্য তুলে ধরা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম। এ সময় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৪৬:৫১ ১ বার পঠিত | ● অর্থনৈতিক ইউনিট ● পটুয়াখালী অর্থনৈতিক শুমারি ২০২৪ ● বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার