ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা • চাটমোহরে কেনা জমি দখলের চেষ্টার অভিযোগ, বিধবা পরিবারকে হুমকি • এক দশকেও শুরু হয়নি কাজ, কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবি • মানিকহাটে রতন মাস্টারের সমর্থনে শত শত নারীর সমাবেশ • জীবনটাই গেল নদীর সঙ্গে যুদ্ধ করতে • পিরোজপুরে খাদ্যে ভেজাল রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান • সার ডিলার নিয়োগ নিয়ে অপপ্রচার, প্রতিবাদে এনামুলের সংবাদ সম্মেলন • বেকুটিয়া সেতুতে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল তিন শিক্ষার্থীর • রংপুরে ৫ লিটার তেলে ৪০ মিলিলিটার কম, পাম্পকে জরিমানা • পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » মানিকহাটে রতন মাস্টারের সমর্থনে শত শত নারীর সমাবেশ

মানিকহাটে রতন মাস্টারের সমর্থনে শত শত নারীর সমাবেশ


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


মানিকহাটে রতন মাস্টারের সমর্থনে শত শত নারীর সমাবেশ

পাবনা: সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রউফ খান রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ইউনিয়নের বোনকোলা গ্রামে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে শত শত নারী ভোটার ও সমর্থক অংশ নেন।

আয়শা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রউফ খান রতন মাস্টার। এ ছাড়া বক্তব্য দেন ফাতেমাতুজ্জহুরা, পারভিন খাতুন ও সানজিদা খাতুনসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে রতন মাস্টার বলেন, নারীদের উন্নয়ন ও ক্ষমতায়ন ছাড়া একটি আদর্শ ইউনিয়ন গড়ে তোলা সম্ভব নয়। নির্বাচিত হলে এলাকার নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বিধবা ও বয়স্ক ভাতা নিশ্চিত করা এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন, ইনশাআল্লাহ।

সমাবেশে উপস্থিত নারী ভোটাররা তাঁর বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতির প্রতি সমর্থন জানান। একই সঙ্গে আগামী নির্বাচনে তাঁকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

রতন মাস্টার আরও বলেন, অবহেলিত মানিকহাট ইউনিয়নের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য। তিনি বলেন, ‘আমি সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই। আমি মানিকহাট ইউনিয়নের জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ইউনিয়নবাসীর মূল্যবান ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে মানিকহাটের সব নাগরিক সমানভাবে সেবা পাবেন। সবাইকে সঙ্গে নিয়ে ইউনিয়নটিকে পরিকল্পিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। জনগণের আস্থা ও ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

স্থানীয়রা জানান, রতন মাস্টার একজন শিক্ষিত, সৎ, পরিশ্রমী ও ত্যাগী নেতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পাশাপাশি মানিকহাট ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছেও তিনি যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

উল্লেখ্য, বিএনপির জন্মলগ্ন থেকেই জিয়ার আদর্শে অনুপ্রাণিত রতন মাস্টার বিভিন্ন সময়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন।

এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন হামলা ও মামলার শিকার হয়ে কারাবরণ করা বিএনপির এই ত্যাগী ও পরীক্ষিত নেতার গণসংযোগে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।েএন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৮:০০   ১ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● চাটমোহরে কেনা জমি দখলের চেষ্টার অভিযোগ, বিধবা পরিবারকে হুমকি
● মানিকহাটে রতন মাস্টারের সমর্থনে শত শত নারীর সমাবেশ
● পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ
● পাবনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ইউনিয়ন সেক্রেটারি আটক
● কৃষকের স্বাবলম্বিতাই দেশের অর্থনৈতিক শক্তির ভিত্তি: এমপি রুমা



আর্কাইভ