ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
• রংপুরে ৫ লিটার তেলে ৪০ মিলিলিটার কম, পাম্পকে জরিমানা • পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ • গোপালগঞ্জে মিছিলের পর দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০ • টোল আদায় নিয়ে বিরোধ, ৮৬ বছর বয়সী জুলাই যোদ্ধার মৃত্যু • বিএনপিতে ফেরার আবেদন করেননি, গুঞ্জন নিয়ে যা বললেন রুমিন ফারহানা • ইসলামই ইহকাল ও পরকালের শান্তির একমাত্র পথ: চরমোনাই পীর • পাবনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ইউনিয়ন সেক্রেটারি আটক • বেকুটিয়া সেতুতে দুই মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষ, নিহত ১ • কৃষকের স্বাবলম্বিতাই দেশের অর্থনৈতিক শক্তির ভিত্তি: এমপি রুমা • আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলীকে আটক করল দুদক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রংপুরে ৫ লিটার তেলে ৪০ মিলিলিটার কম, পাম্পকে জরিমানা

রংপুরে ৫ লিটার তেলে ৪০ মিলিলিটার কম, পাম্পকে জরিমানা


রংপুর ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


রংপুরে ৫ লিটার তেলে ৪০ মিলিলিটার কম, পাম্পকে জরিমানা

রংপুর: নির্ধারিত মূল্য আদায় করেও পরিমাপে কম জ্বালানি তেল দেওয়ার অভিযোগ উঠেছে রংপুরের কয়েকটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে। প্রতি ৫ লিটার অকটেন, ডিজেল ও পেট্রোলে ২০ থেকে ৪০ মিলিলিটার পর্যন্ত কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এভাবে অভিনব কায়দায় জ্বালানি তেল কম দিয়ে ভোক্তাদের পকেট কাটার অভিযোগে নড়েচড়ে বসেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রংপুর নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে মেসার্স সিটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তেল কম দেওয়ার বিষয়টি হাতেনাতে ধরা পড়ে।

অভিযানে দেখা যায়, সিটি ফিলিং স্টেশনটি প্রতি ৫ লিটার অকটেনে ৪০ মিলিলিটার এবং পেট্রোলে ২০ মিলিলিটার কম দিচ্ছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. আলমাস মিয়া। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএসটিআই কর্মকর্তারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান বলেন, গ্রাহকদের যেন পরিমাপে কম তেল দেওয়া না হয়, সে লক্ষ্যে ফিলিং স্টেশনগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সিটি ফিলিং স্টেশনে পরিমাপে কম তেল দেওয়ার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর সব পেট্রোল পাম্পে এ ধরনের অভিযান চালানো হবে।

এর আগে গত ৩ আগস্ট মেসার্স সিটি ফিলিং স্টেশনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সে সময় তেল কম দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই অভিযানেও নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান।

সাধারণ ভোক্তাদের অভিযোগ, মেসার্স সিটি ফিলিং স্টেশনকে প্রতিবছর কয়েকবার জরিমানা করা হলেও তেল চুরি বা কম দেওয়া বন্ধ হয়নি। বরং প্রশাসনকে ম্যানেজ করে প্রতিষ্ঠানটি গ্রাহকদের পকেট কাটছে। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো সুষ্ঠু সমাধান পাওয়া যায়নি। এমনকি তেল কম দেওয়ার বিষয়টি গণমাধ্যমে তুলে ধরায় বিভিন্ন সময় অনেক সংবাদকর্মীকে হেনস্তা করার অভিযোগও রয়েছে পাম্পটির মালিকের বিরুদ্ধে।

এন/এস

বাংলাদেশ সময়: ২৩:৫২:৩৭   ১ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● রংপুরে ৫ লিটার তেলে ৪০ মিলিলিটার কম, পাম্পকে জরিমানা
● পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে সচেতনতামূলক প্রশিক্ষণ
● পীরগঞ্জে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
● পীরগঞ্জে ৩-১ গোলে জিতে প্রমিলা ফুটবলে চ্যাম্পিয়ন রাঙ্গাটুঙ্গী
● পার্বতীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার



আর্কাইভ