ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
• টোল আদায় নিয়ে বিরোধ, ৮৬ বছর বয়সী জুলাই যোদ্ধার মৃত্যু • বিএনপিতে ফেরার আবেদন করেননি, গুঞ্জন নিয়ে যা বললেন রুমিন ফারহানা • ইসলামই ইহকাল ও পরকালের শান্তির একমাত্র পথ: চরমোনাই পীর • পাবনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ইউনিয়ন সেক্রেটারি আটক • বেকুটিয়া সেতুতে দুই মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষ, নিহত ১ • কৃষকের স্বাবলম্বিতাই দেশের অর্থনৈতিক শক্তির ভিত্তি: এমপি রুমা • আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলীকে আটক করল দুদক • গাছ কাটায় বাধা, নবীনগরে মা ও দুই মেয়েকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ • লালমোহনে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় যুবক আহত • মানিকগঞ্জে রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ নেতা কাজী আব্দুল মজিদ গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » টোল আদায় নিয়ে বিরোধ, ৮৬ বছর বয়সী জুলাই যোদ্ধার মৃত্যু

টোল আদায় নিয়ে বিরোধ, ৮৬ বছর বয়সী জুলাই যোদ্ধার মৃত্যু


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


টোল আদায় নিয়ে বিরোধ, ৮৬ বছর বয়সী জুলাই যোদ্ধার মৃত্যু

নেত্রকোণা:  মদন পৌরসভায় টোল আদায়কারীকে কেন্দ্র করে বিরোধের জেরে ৮৬ বছর বয়সী এক প্রবীণ জুলাই যোদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম আব্দুল বারেক। তাঁর স্বজনদের দাবি, টোল আদায়কারী আতিকুল ইসলাম তাঁর বুকে সজোরে লাথি মারেন। এতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত আতিকুল ইসলামকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মো. আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল বারেক আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য গত ২২ নভেম্বর তিনি ময়মনসিংহে যান। চিকিৎসা শেষে সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে স্ত্রী মোছাম্মদ সাজিদা (৬৫), নাতি আরিফুল (২১) ও নাতিবউ বকুলাকে (১৮) নিয়ে রিজার্ভ সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে মদন পৌরসভার চকপাড়া মোড়ল বাড়ি এলাকায় পৌঁছালে পৌরসভার ইজারার টাকা আদায়ের জন্য তাঁদের অটোরিকশাটি থামানো হয়।

নিহত আব্দুল বারেকের স্ত্রী মোছাম্মদ সাজিদা বলেন, চিকিৎসা শেষে চারজন একসঙ্গে বাড়ি ফেরার পথে সিএনজিচালককে আটকে টাকা দাবি করা হয়। চালক জানান, তিনি সিএনজি স্ট্যান্ডে টাকা দেন। খুচরা টাকা না থাকায় আব্দুল বারেক এক হাজার টাকার নোট দেন। অভিযোগ রয়েছে, ইজারার টাকা আদায়কারী আতিকুল টাকা নিলেও বাকি টাকা ফেরত দিচ্ছিলেন না। এ নিয়ে একপর্যায়ে তাঁর নাতির কলার ধরার ঘটনাকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক শুরু হয়।

সাজিদার অভিযোগ, বাক্‌বিতণ্ডার একপর্যায়ে ওই টোল আদায়কারী আব্দুল বারেকের বুকে সজোরে লাথি মারেন এবং ধাক্কা দিয়ে রাস্তার মাঝখানে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার বর্ণনা দিয়ে নিহতের নাতিবউ বকুলা জানান, চকপাড়া মোড়ের একটি দোকানের সামনে ২০ টাকার ভাঙতি ও এক হাজার টাকার লেনদেন নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে এক যুবক উত্তেজিত হয়ে তাঁর দাদাকে লাথি মারেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় বাধা দিতে গেলে বকুলাও মারধরের শিকার হন। তাঁর অভিযোগ, ব্যাগে থাকা অপারেশনের জন্য রাখা ৭০ হাজার টাকা খোয়া গেছে। পরে দাদাকে গাড়িতে করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। এ সময় নাতি আরিফুলও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

নিহতের চাচাতো ভাই মো. রমজান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এত টাকা কে কেন আমার কাছ থেকে জোর করে নিল এটার কারণটা কি? এর শক্তি সে কোথায় পেল, এ পাওয়ার কোথায় পাইলো? সরকার কি তারে এমন পাওয়ার দিছে নাকি যারা রুট ডেকে রাখছে এরা? এরা কি চুক্তিতে ধরছে যে তুমি এই ২০ টাকার পরিবর্তে তুমি ১০০০ টাকা নিবা গা? আমার কথা হলো আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

সরেজমিনে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, চানগাঁও চকপাড়ার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বাড়ির আঙিনায় স্বজন ও প্রতিবেশীরা জড়ো হয়েছেন। চেয়ারে বসে অঝোরে কাঁদছিলেন নিহতের স্ত্রী মোছাম্মদ সাজিদা। পরিবারের অন্য সদস্যরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। স্বজনেরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন করিম জানান, ঘটনার মূল আসামি আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত জুলাই যোদ্ধার মরদেহের সুরতহাল শেষে নেত্রকোণা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা হয়েছে। মামলার বাদী ঘটনাস্থলে থাকা নিহতের নাতি আরিফুল। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট সিএনজিচালক রায়হানের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৩:৪২   ১ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● টোল আদায় নিয়ে বিরোধ, ৮৬ বছর বয়সী জুলাই যোদ্ধার মৃত্যু
● ফুলপুরে নিখোঁজ কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদে আটক ৩
● ময়মনসিংহের চার উপজেলায় সাবেক দুই এমপির বাড়িসহ বিভিন্ন স্থাপনায় আগুন
● মুক্তাগাছায় ধানখেত থেকে উদ্ধার নিখোঁজ কিশোরীর মরদেহ
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর দাফন সিটি করপোরেশন কবরস্থানে



আর্কাইভ