ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
• রংপুরে ৫ লিটার তেলে ৪০ মিলিলিটার কম, পাম্পকে জরিমানা • পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ • গোপালগঞ্জে মিছিলের পর দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০ • টোল আদায় নিয়ে বিরোধ, ৮৬ বছর বয়সী জুলাই যোদ্ধার মৃত্যু • বিএনপিতে ফেরার আবেদন করেননি, গুঞ্জন নিয়ে যা বললেন রুমিন ফারহানা • ইসলামই ইহকাল ও পরকালের শান্তির একমাত্র পথ: চরমোনাই পীর • পাবনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ইউনিয়ন সেক্রেটারি আটক • বেকুটিয়া সেতুতে দুই মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষ, নিহত ১ • কৃষকের স্বাবলম্বিতাই দেশের অর্থনৈতিক শক্তির ভিত্তি: এমপি রুমা • আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলীকে আটক করল দুদক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » বিএনপিতে ফেরার আবেদন করেননি, গুঞ্জন নিয়ে যা বললেন রুমিন ফারহানা

বিএনপিতে ফেরার আবেদন করেননি, গুঞ্জন নিয়ে যা বললেন রুমিন ফারহানা


চট্রগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


বিএনপিতে ফেরার আবেদন করেননি, গুঞ্জন নিয়ে যা বললেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া: বিএনপিতে ফেরার বিষয়ে কোনো আবেদন করেননি বলে জানিয়েছেন রুমিন ফারহানা। দলটিতে ফেরার বিষয়ে তাঁর কোনো কথা বা আচরণেও এমন ইঙ্গিত নেই বলে স্পষ্ট করেছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে রুমিন ফারহানা লেখেন, “অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন আমি দলে ফিরব কিনা? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোন আবেদন করি নাই। আমার কোন কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোন কারণ আছে বলেও মনে করিনা। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।”

এর আগে গত রোববার (২২ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর একটি বক্তব্যের ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই বক্তব্যে বলা হয়, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃতদের মধ্যে অনেকে নিজেদের ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন।

স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি অথবা যাদের অপরাধ ততটা গুরুতর নয়, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে বলেও ওই বক্তব্যে উল্লেখ করা হয়।

রিজভীর ওই বক্তব্যের পর রুমিন ফারহানার বিএনপিতে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও কৌতূহল তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতেই নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি।

এন/এস

বাংলাদেশ সময়: ২৩:৩৯:২০   ২ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● বিএনপিতে ফেরার আবেদন করেননি, গুঞ্জন নিয়ে যা বললেন রুমিন ফারহানা
● গাছ কাটায় বাধা, নবীনগরে মা ও দুই মেয়েকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ
● কক্সবাজারে জিম্মিদশা থেকে নারী-শিশুসহ ২৮ জনকে উদ্ধার
● চট্টগ্রামে চাঁদার প্রতিবাদ করায় যুবক হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১
● রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত



আর্কাইভ