ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম
• চট্টগ্রামে চাঁদার প্রতিবাদ করায় যুবক হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১ • রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, ক্ষতিগ্রস্ত তিন সেতু • কুষ্টিয়ায় ভাঙারির বস্তায় ককটেল বিস্ফোরণ, আহত ২ • যাত্রাবাড়ীর পুকুরে মিলল নিখোঁজ মিশুকচালকের গলাকাটা মরদেহ • চাঁদা না পেয়ে ব্যাংক পরিচালককে হত্যা, ৫ দিন পর মিলল মরদেহ • রংপুরে তিন দিনে চার যানবাহনে আগুন, পুলিশের টহল জোরদার • জাল সনদধারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর • রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত • গুনে গুনে ঘুষ নেন দোহারের সার্ভেয়ার মোশারফ হোসেন • চাটমোহর স্টেশনে থামল ঢাকা-পাবনা রুটের উদ্বোধনী ট্রেন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

কক্সবাজার: জেলার রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রেলক্রসিং দিয়ে লাইন পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশাটিকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এ সময় ক্রসিংয়ে কোনো নিরাপত্তারক্ষী ছিলেন না।

নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তাঁর বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সী সাহিল ও পাঁচ মাস বয়সী মাশরুফা।

আহতরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল ও আরও এক শিশু। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মনোয়ারা বেগম নামে নিহতদের এক স্বজন জানান, জুমার নামাজের পর পরিবারের সদস্যরা রামুর উমখালী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার সময় তাঁদের বহনকারী অটোরিকশাটি চলন্ত ট্রেনের সামনে পড়ে যায়। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

কক্সবাজার রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদিন বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীরা হতাহত হন।

রেলওয়ে পুলিশ কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫২:১৫   ২২ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● চট্টগ্রামে চাঁদার প্রতিবাদ করায় যুবক হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১
● রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
● চট্টগ্রামে ১৫০ টাকা চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত
● চট্টগ্রামে বিএনপির মিছিলে বাসের ধাক্কা, আহত ১৪ নেতাকর্মী
● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা



আর্কাইভ