ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম
• চট্টগ্রামে চাঁদার প্রতিবাদ করায় যুবক হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১ • রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, ক্ষতিগ্রস্ত তিন সেতু • কুষ্টিয়ায় ভাঙারির বস্তায় ককটেল বিস্ফোরণ, আহত ২ • যাত্রাবাড়ীর পুকুরে মিলল নিখোঁজ মিশুকচালকের গলাকাটা মরদেহ • চাঁদা না পেয়ে ব্যাংক পরিচালককে হত্যা, ৫ দিন পর মিলল মরদেহ • রংপুরে তিন দিনে চার যানবাহনে আগুন, পুলিশের টহল জোরদার • জাল সনদধারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর • রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত • গুনে গুনে ঘুষ নেন দোহারের সার্ভেয়ার মোশারফ হোসেন • চাটমোহর স্টেশনে থামল ঢাকা-পাবনা রুটের উদ্বোধনী ট্রেন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » কুষ্টিয়ায় ভাঙারির বস্তায় ককটেল বিস্ফোরণ, আহত ২

কুষ্টিয়ায় ভাঙারির বস্তায় ককটেল বিস্ফোরণ, আহত ২


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


কুষ্টিয়ায় ভাঙারির বস্তায় ককটেল বিস্ফোরণ, আহত ২

কুষ্টিয়া: ভাঙারির দোকানে বস্তা থেকে ককটেলসদৃশ বস্তু পড়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ৩টার দিকে শহরের মজমপুর রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন শহরের কোর্টপাড়া এলাকার জব্বারের ছেলে ভাঙারি বিক্রেতা সুমন (৩৫) এবং জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে ভাঙারি ক্রেতা রুহুল আমিন (৪২)।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, দুপুরের দিকে সুমন বিভিন্ন জায়গা থেকে ভাঙারির মালামাল সংগ্রহ করে বস্তায় ভরে বিক্রির জন্য রুহুল আমিনের দোকানে নিয়ে আসেন। বস্তাভর্তি মালামাল স্কেল মেশিনে ওজন করার পর বস্তাটি উঁচু করে সব মালামাল নিচে ঢেলে দেন তিনি। এ সময় বস্তা থেকে লাল টেপ দিয়ে মোড়ানো ককটেলসদৃশ একটি বস্তু নিচে পড়তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দোকানদার রুহুল আমিন ও সুমন দুজনেই গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁরা দুজনই সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, বোমা বিস্ফোরণে আহত সুমন ও রুহুল আমিনকে জরুরি বিভাগে আনা হয়। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে দুজনেরই পায়ে ক্ষত হয়েছে। সুমনের ডান পায়ে বেশি এবং বাম পায়ে তুলনামূলক কম ক্ষত রয়েছে। অন্যদিকে, রুহুল আমিনের পায়ের ক্ষত তুলনামূলক কম।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন। তিনি বলেন, আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের পায়ে আঘাত লেগেছে।

তিনি আরও বলেন, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৩:৪১   ২১ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● কুষ্টিয়ায় ভাঙারির বস্তায় ককটেল বিস্ফোরণ, আহত ২
● বাগেরহাটে আ.লীগ নেতার স-মিল ও বিএনপি কার্যালয়ে আগুন
● যশোরে কাভার্ডভ্যানে পেট্রোল বোমা হামলা, চালক দগ্ধসহ আহত ২
● কুষ্টিয়ায় একই পরিবারের সাতজন আক্রান্ত বিরল বংশগত রোগে, মানবেতর জীবন
● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত



আর্কাইভ