ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম
• চট্টগ্রামে চাঁদার প্রতিবাদ করায় যুবক হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১ • রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, ক্ষতিগ্রস্ত তিন সেতু • কুষ্টিয়ায় ভাঙারির বস্তায় ককটেল বিস্ফোরণ, আহত ২ • যাত্রাবাড়ীর পুকুরে মিলল নিখোঁজ মিশুকচালকের গলাকাটা মরদেহ • চাঁদা না পেয়ে ব্যাংক পরিচালককে হত্যা, ৫ দিন পর মিলল মরদেহ • রংপুরে তিন দিনে চার যানবাহনে আগুন, পুলিশের টহল জোরদার • জাল সনদধারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর • রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত • গুনে গুনে ঘুষ নেন দোহারের সার্ভেয়ার মোশারফ হোসেন • চাটমোহর স্টেশনে থামল ঢাকা-পাবনা রুটের উদ্বোধনী ট্রেন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » আন্তর্জাতিক » রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, ক্ষতিগ্রস্ত তিন সেতু

রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, ক্ষতিগ্রস্ত তিন সেতু


আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, ক্ষতিগ্রস্ত তিন সেতু

বৃহস্পতিবার রাতভর ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ৪ শতাধিক ড্রোন ও ১১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। ব্যাপক এ হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের বিভিন্ন সেতু, পরিষেবা অবকাঠামো ও রেলপথ।

আজ (শুক্রবার) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবারের হামলাকে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অন্যতম বড় হামলা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “রাশিয়া ইউক্রেনকে লক্ষ্য করে ৪০০টিরও বেশি আক্রমণাত্মক ড্রোন এবং ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ মোট ১১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আগ্রাসী রুশ বাহিনী। হামলায় আটজন ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছেন।”

অবকাঠামো, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ও রেলওয়ে স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও টেলিগ্রাম পোস্টে উল্লেখ করেন জেলেনস্কি।

বৃহস্পতিবারের হামলায় রুশ বাহিনী রাজধানী কিয়েভে দিনিপ্রো নদীর ওপর অবস্থিত তিনটি সেতুকেও লক্ষ্যবস্তু করে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনের সেতু লক্ষ্য করে এটিই রুশ বাহিনীর সবচেয়ে বড় হামলা। বৃহস্পতিবার রাতে রাজধানীজুড়ে বিস্ফোরণের শব্দ শোনার পর বাসিন্দারা মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেন।

জেলেনস্কির অভিযোগ, চীনে যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীনের ত্রিপক্ষীয় বৈঠক ‘দুর্বল’ হওয়া এবং বিশ্বকে নতুন করে সাজানোর ক্ষেত্রে মস্কোর ব্যর্থতার পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অত্যন্ত ‘প্রদর্শনমূলক’ কায়দায় এ হামলার নির্দেশ দিয়েছেন।

তিনি জানান, রাশিয়া ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং অত্যন্ত ধ্বংসাত্মক কৌশল অবলম্বন করেছে। জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, রুশ বাহিনী কয়েক ধাপে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রতিটি হামলার মধ্যে ২০ থেকে ৩০ মিনিট বিরতি রাখা হয়েছে, যাতে জরুরি কর্মীরা আগুন নেভানো, ধ্বংসস্তূপ পরিষ্কার করা ও প্রয়োজনীয় পরিষেবা পুনরুদ্ধারের কাজ সহজে করতে না পারেন।

পৃথক এক বার্তায় ইউক্রেনের প্রধানমন্ত্রী সেরগি কোরেৎস্কি জানিয়েছেন, নিহত আটজনের মধ্যে ছয়জন কিয়েভে এবং বাকি দুজন লভিভের একটি রেলওয়ে স্টেশনে প্রাণ হারিয়েছেন।

কিয়েভের তিন সেতু ক্ষতিগ্রস্ত

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, রুশ বাহিনীর হামলায় পোদিলস্কো-ভোসক্রে সেনস্কি, দারনিতস্কি ও পিভদেনিয়ি—এই তিনটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনিপ্রো নদীর ওপর অবস্থিত সেতুগুলো রাজধানীর দুই প্রান্তকে সংযুক্ত করেছে। এ অবস্থায় বাসিন্দাদের গাড়িতে করে কর্মস্থলে যাতায়াত না করার আহ্বান জানিয়েছেন তিনি।

যুদ্ধের আগে কিয়েভের ৩০ লাখ বাসিন্দার এক-তৃতীয়াংশেরও বেশি দিনিপ্রো নদীর পূর্ব তীরে বসবাস করতেন। তাঁদের অধিকাংশই কাজ করতেন পশ্চিম তীরে, অর্থাৎ নদীর ডান তীরের অংশে। কারণ, কিয়েভের বেশির ভাগ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কলকারখানা ওই এলাকায় অবস্থিত।

ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ৮৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এগুলোর প্রায় সবই প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি অনির্দিষ্ট সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৪০০টিরও বেশি আক্রমণকারী ড্রোন ব্যবহার করেছে রুশ বাহিনী।

রাশিয়া বেশ কয়েকটি বিদ্যুৎ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করেছে। এর ফলে ইউক্রেনজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। কিয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে, একটি পানি সরবরাহ স্থাপনায় হামলায় তিনজন কর্মী নিহত হয়েছেন এবং চারটি জেলায় পানির চাপ কমে গেছে। কিছু ভবনে সাময়িকভাবে পানি সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।

ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান উক্রেনার্গো লভিভ, জাকারপাতিয়া ও ইভানো-ফ্রাঙ্কিভস্কের মতো পশ্চিমাঞ্চলীয় এলাকায় জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে। জ্বালানি কোম্পানি ডিটিইকে জানিয়েছে, কিয়েভের পাঁচটি জেলার বাসিন্দারা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

রাষ্ট্রীয় রেলওয়ে অপারেটর ‘উক্রজালিজনিৎসিয়া’ জানিয়েছে, রুশ হামলায় বেশ কয়েকটি এলাকায় রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুতিনের প্রতিশোধের হুঁশিয়ারির পরই হামলা

বৃহস্পতিবার ভোরের দিকে কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডকে সংযুক্তকারী ক্রিমিয়া সেতুতে হামলা চালায় ইউক্রেন। গত চার দিনে সেতুটি লক্ষ্য করে এটি ছিল তৃতীয় হামলা। এতে সেতুটির ক্ষয়ক্ষতিও হয়।

এ হামলার পর চীনের শেনঝেনে সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেন। তাঁর সেই হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পরই ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী।

উল্লেখ্য, কার্চ প্রণালির ওপর নির্মিত ক্রিমিয়া সেতু ইউরোপের দীর্ঘতম সেতু এবং এটি পুতিনের রাশিয়ার অন্যতম প্রতীক। ইউক্রেন বেশ কয়েক মাস ধরে রাশিয়ার লজিস্টিক বা সরবরাহ অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালিয়ে আসছে।

জেলেনস্কি বলেছেন, ক্রিমিয়া সেতু লক্ষ্য করে চালানো হামলাগুলো ছিল ইউক্রেনের বিভিন্ন অবকাঠামো—যার মধ্যে সেতুও রয়েছে—সেগুলোর ওপর রাশিয়ার হামলার পাল্টা জবাব।

সূত্র: এএফপি, ইন্ডিয়া টুডে

বাংলাদেশ সময়: ২০:১৬:৪৬   ২১ বার পঠিত  | ●   ●   ●   ●







আন্তর্জাতিক থেকে আরও...


● রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, ক্ষতিগ্রস্ত তিন সেতু
● হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, আহত অন্তত ৫
● ইন্ডিয়া জোটকে পাল্টা জবাব দিতে মাঠে বিজেপি, শাহ-হিমন্তের নিশানায় রাহুল
● সৌদি আরবে ১০ মাসে ১৯০ জনের মৃত্যুদণ্ড, ৮০ জনই বিদেশি
● কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের



আর্কাইভ