ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম
• চট্টগ্রামে চাঁদার প্রতিবাদ করায় যুবক হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১ • রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, ক্ষতিগ্রস্ত তিন সেতু • কুষ্টিয়ায় ভাঙারির বস্তায় ককটেল বিস্ফোরণ, আহত ২ • যাত্রাবাড়ীর পুকুরে মিলল নিখোঁজ মিশুকচালকের গলাকাটা মরদেহ • চাঁদা না পেয়ে ব্যাংক পরিচালককে হত্যা, ৫ দিন পর মিলল মরদেহ • রংপুরে তিন দিনে চার যানবাহনে আগুন, পুলিশের টহল জোরদার • জাল সনদধারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর • রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত • গুনে গুনে ঘুষ নেন দোহারের সার্ভেয়ার মোশারফ হোসেন • চাটমোহর স্টেশনে থামল ঢাকা-পাবনা রুটের উদ্বোধনী ট্রেন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » যশোরে কাভার্ডভ্যানে পেট্রোল বোমা হামলা, চালক দগ্ধসহ আহত ২

যশোরে কাভার্ডভ্যানে পেট্রোল বোমা হামলা, চালক দগ্ধসহ আহত ২


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


যশোরে কাভার্ডভ্যানে পেট্রোল বোমা হামলা, চালক দগ্ধসহ আহত ২

যশোর: যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত একটি কাভার্ডভ্যান লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ বিস্ফোরক নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে গাড়ির চালক রাজিব হোসেন (৪৫) আগুনে দগ্ধ হয়েছেন। এ ছাড়া ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন সহকারী হৃদয় হোসেন (৪০)। হামলার পর নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি সড়কের পাশের একটি বাগানে ঢুকে পড়ে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে যশোর সদর উপজেলার হামিদপুর নুরিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে রাজিব এবং একই এলাকার জনি শেখের ছেলে হৃদয়। তারা দুজনই বর্তমানে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো-ট-২২-৩৭২৭) ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল। ভোরে হামিদপুর নুরিতলা এলাকায় পৌঁছালে সড়কের পাশের একটি কলাবাগান থেকে চার-পাঁচজন দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমাসদৃশ বিস্ফোরক নিক্ষেপ করে। এর একটি কাভার্ডভ্যানের বডিতে আঘাত করে। অন্যটি খোলা জানালা দিয়ে চালকের কেবিনে ঢুকে বিস্ফোরিত হয়। এতে কেবিনে আগুন ছড়িয়ে পড়ে। আকস্মিক হামলায় চালক রাজিব নিয়ন্ত্রণ হারালে কাভার্ডভ্যানটি সড়ক থেকে ছিটকে পাশের একটি বাগানে ঢুকে যায়।

খবর পেয়ে চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের টহলদলের সদস্যরা আহত চালক ও তাঁর সহকারীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাভার্ডভ্যানের আগুন নিয়ন্ত্রণে আনেন।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. মাশহারুল হক ইমন জানান, আগুনে চালক রাজিবের মুখমণ্ডল, পিঠ ও হাতের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাঁর শারীরিক অবস্থা কিছুটা গুরুতর। অন্যদিকে, ভাঙা কাচের আঘাতে সহকারী হৃদয়ের মুখ ও হাতে ক্ষত সৃষ্টি হয়েছে। দুজনকেই প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, চলন্ত কাভার্ডভ্যানে হামলার বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:০৩:০৬   ২৩ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● কুষ্টিয়ায় ভাঙারির বস্তায় ককটেল বিস্ফোরণ, আহত ২
● বাগেরহাটে আ.লীগ নেতার স-মিল ও বিএনপি কার্যালয়ে আগুন
● যশোরে কাভার্ডভ্যানে পেট্রোল বোমা হামলা, চালক দগ্ধসহ আহত ২
● কুষ্টিয়ায় একই পরিবারের সাতজন আক্রান্ত বিরল বংশগত রোগে, মানবেতর জীবন
● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত



আর্কাইভ