ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পাবনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ইউনিয়ন সেক্রেটারি আটক • বেকুটিয়া সেতুতে দুই মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষ, নিহত ১ • কৃষকের স্বাবলম্বিতাই দেশের অর্থনৈতিক শক্তির ভিত্তি: এমপি রুমা • আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলীকে আটক করল দুদক • গাছ কাটায় বাধা, নবীনগরে মা ও দুই মেয়েকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ • লালমোহনে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় যুবক আহত • মানিকগঞ্জে রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ নেতা কাজী আব্দুল মজিদ গ্রেফতার • পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে সচেতনতামূলক প্রশিক্ষণ • পীরগঞ্জে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ • ১৪ শহীদের স্মৃতিবিজড়িত চন্ডিপুর বধ্যভূমি অযত্নে, সংস্কারের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বেকুটিয়া সেতুতে দুই মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষ, নিহত ১

বেকুটিয়া সেতুতে দুই মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষ, নিহত ১


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


বেকুটিয়া সেতুতে দুই মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষ, নিহত ১

পিরোজপুর: বেকুটিয়া সেতুর মাঝখানে দুটি মোটরসাইকেল ও একটি মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে শান্ত (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত পিরোজপুরের কাউখালী উপজেলার বেকুটিয়া এলাকার সতদর রায়ের ছেলে।

আহতরা হলেন কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মোঃ মাহফুজুর রহমান (২৫), একই উপজেলার বাবর মাঝীর ছেলে সুনান মাঝী, সাজিদ (২৩) এবং পিরোজপুর সদর উপজেলার মধ্যরাস্তা এলাকার মধুর ছেলে জয় (২৬)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন আরোহী কাউখালীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচ মোটরসাইকেল আরোহীই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তাঁদের জেলা হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে আরও তিনজন আহত হওয়ার তথ্য পাওয়া যায়।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাকি দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদেরও খুলনায় পাঠানো হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আহত অন্য চারজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এন/এস

বাংলাদেশ সময়: ২৩:২১:১৮   ১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● বেকুটিয়া সেতুতে দুই মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষ, নিহত ১
● আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলীকে আটক করল দুদক
● লালমোহনে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় যুবক আহত
● প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয়ে প্রতারণা, কাউখালীতে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
● পটুয়াখালীতে অর্থনৈতিক ইউনিট ১ লাখ ৩২ হাজার, কর্মসংস্থানে যুক্ত ২ লাখ ৪৫ হাজার মানুষ



আর্কাইভ