ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির • ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে জরিমানা-জেলের হুমকি, ভিডিও ভাইরাল • মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে মরদেহ আটকে ১৬ হাজার টাকা আদায়ের অভিযোগ • ‘আর ব্যর্থতা মেনে নিতে পারছি না’ লিখে ঢাকা কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা • নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা • দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকচালকের • চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত • আওয়ামী লীগ নেতাদের আগমনে আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান • দোহারে আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ • কাউখালীতে নারী-শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » গোয়ালন্দে জেলের জালে ধরা ১৮কেজির কাতল, বিক্রি ৪৬ হাজার টাকায়

গোয়ালন্দে জেলের জালে ধরা ১৮কেজির কাতল, বিক্রি ৪৬ হাজার টাকায়


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


গোয়ালন্দে জেলের জালে ধরা ১৮.৫ কেজির কাতল, বিক্রি ৪৬ হাজার টাকায়

রাজবাড়ী: গোয়ালন্দে পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ১৮ কেজি ৫০০ গ্রাম ওজনের বিশাল এক কাতল মাছ। মাছটি প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে মোট ৪৬ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের উজানে পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে। জেলে ওসমান কাজী ও জামাল কাজী তাঁদের সহযোগীদের নিয়ে মাছটি শিকার করেন।

জেলেরা জানান, মঙ্গলবার রাতে কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে যান তাঁরা। রাতে জাল ফেলে দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো মাছ পাননি। পরে বুধবার ভোরে হঠাৎ জালে বড় ধরনের টান অনুভব করেন। বড় মাছ আটকা পড়েছে বুঝতে পেরে সবাই মিলে জাল টেনে তোলেন। এ সময় জালে বিশাল আকৃতির কাতল মাছটি দেখতে পান। বড় মাছটি পেয়ে আনন্দিত হন জেলেরা।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, বুধবার ভোরে জেলেরা মাছটি দৌলতদিয়া মাছবাজারের রেজাউলের আড়তে নিয়ে আসেন। সেখান থেকে তিনি প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে মোট ৪৬ হাজার ২৫০ টাকায় মাছটি কিনে নেন। পরে প্রতি কেজিতে ১০০ টাকা লাভ রেখে মোবাইল ফোনের মাধ্যমে মাছটি বিক্রি করে দেন।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন পাইলট বলেন, পদ্মা নদীতে বড় আকারের মাছ পাওয়া নদীর জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদের ইতিবাচক দিক। মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে সবাইকে মৎস্য সংরক্ষণ আইন মেনে চলতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২১:১২   ৪ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে মরদেহ আটকে ১৬ হাজার টাকা আদায়ের অভিযোগ
● ‘আর ব্যর্থতা মেনে নিতে পারছি না’ লিখে ঢাকা কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
● দোহারে আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
● গোয়ালন্দে জেলের জালে ধরা ১৮কেজির কাতল, বিক্রি ৪৬ হাজার টাকায়
● আলফাডাঙ্গায় ভূমি জরিপে ৪৮.৭৯ শতাংশ জমি অন্যের নামে রেকর্ডের অভিযোগ



আর্কাইভ