ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির • ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে জরিমানা-জেলের হুমকি, ভিডিও ভাইরাল • মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে মরদেহ আটকে ১৬ হাজার টাকা আদায়ের অভিযোগ • ‘আর ব্যর্থতা মেনে নিতে পারছি না’ লিখে ঢাকা কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা • নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা • দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকচালকের • চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত • আওয়ামী লীগ নেতাদের আগমনে আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান • দোহারে আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ • কাউখালীতে নারী-শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা


রংপুর ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

নীলফামারী: স্বামীর সঙ্গে কলহের জেরে মিল্লি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তাঁর ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দক্ষিণ দোনদরী হালোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিল্লি বেগম ওই এলাকার আতাউর রহমানের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে টুপামারী ইউনিয়নের কামারপাড়া এলাকার মানিকের মেয়ে মিল্লি বেগমের সঙ্গে আতাউর রহমানের বিয়ে হয়। কয়েক দিন ধরে স্বামীর সঙ্গে তাঁর কলহ চলছিল। আজ সকালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাঁকে ডাকতে ঘরে গিয়ে তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের পর পরিবারের সদস্যরা মিল্লি বেগমের ঘর থেকে একটি চিরকুট পান। তাতে লেখা ছিল, ‘চিঠি টা যে পাবা আমার বাবার হাতে দিবা প্লিজ’।

চিরকুটে আরও লেখা ছিল,

‘আব্বু আমাকে মাফ করে দিও। আমি আর পারলাম না মনকে অনেক সান্তনা দিলাম কিন্তু পারলামনা চলে গেলাম। আজকে সকালে ওর সামনে গেছিলাম, ও আমাকে ওর চোখের সামনে থেকে সরতে বলেছে। তাই একেবারে সরে এলাম। আর কোনোদিন ওর সামনে আসবো না। একে বারের জন্য বিদায় নিলাম। আর মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমি আমার মৃত্যু দিয়ে ওকে বুঝিয়ে দিয়ে গেলাম আমি কতটা ভালোবাসী। আর আব্বু আমাকে পোস্টমেটাম করতে দিও না। তুমি জানো কেন সে এ রকম করে, আর আমি কেনো চলে গেলাম’

‘আর আব্বু আমাকে বাসা নিয়া গিয়া মাটি দিও শেষ বারের মতো কথা টা রাখিও, আর হামিম তুমি ভালো থেকো নতুন একটা আনতে চাইছো তাকে নিয়ে সুখে থেকো। আবু তোমার অনুরোধ লাগে আমাকে পোস্টমেডাম করতে দিও না। শেষ বারের মতো বললাম কথা গুলো রখিও।’

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঢাকা পোস্টকে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮:৪৬:২৩   ১ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
● দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকচালকের
● ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে অর্থ আদায়, উলিপুরে আটক ৩
● বগুড়ায় ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে শ্বাসরোধে হত্যা, স্বর্ণালংকার লুট
● চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, ট্রাকচালক আটক



আর্কাইভ