ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চক ভেড়ামারা গ্রামে মো. রাকিব ইসলামের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেড়ামারা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
ঘটনার খবর পেয়ে জামায়াতের নেতারা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় তাঁরা পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সহকারী সেক্রেটারি ও ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ড. নূরুল আমীন জসিম, ভেড়ামারা উপজেলা শাখার নবনির্বাচিত আমির হাফেজ ওহিদুল ইসলাম, ভেড়ামারা পৌর আমির হাবিবুর রহমান এবং বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা জহুরুল ইসলাম।
এ সময় নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।
তাঁরা বলেন, এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবার যাতে ন্যায়বিচার পায়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৪৩:২০ ৩ বার পঠিত | ● চক ভেড়ামারা লুটপাট ● বাংলাদেশ জামায়াতে ইসলামী ● ভেড়ামারায় অগ্নিসংযোগ