ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• জয়পুরহাট জেনারেল হাসপাতালের বারান্দায় প্রেমিকাসহ কারারক্ষী আটক • মানিকগঞ্জে বাড়ির পেছনে মিলল পোশাকশ্রমিকের মরদেহ • ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে ইসির সংলাপ শুরু • পেট্রাপোল বৈঠক ও সহিংসতার পেছনে ষড়যন্ত্র দেখছেন রিজভী • ফরাজগঞ্জে জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ • কাঁঠালিয়ায় নানার বাড়িতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার • কাঁঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, দুইজনের বিরুদ্ধে মামলা • কুয়াকাটায় রাসলীলা উৎসব শেষ, পর্যটক কমে হতাশ ব্যবসায়ীরা • পীরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা • বরগুনায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যের আহ্বান এমপি অলিউল্লাহর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মানিকগঞ্জে বাড়ির পেছনে মিলল পোশাকশ্রমিকের মরদেহ

মানিকগঞ্জে বাড়ির পেছনে মিলল পোশাকশ্রমিকের মরদেহ


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


মানিকগঞ্জে বাড়ির পেছনে মিলল পোশাকশ্রমিকের মরদেহ

মানিকগঞ্জ: ঘিওর উপজেলায় বাড়ির পেছন থেকে চম্পা বেগম (৪০) নামে এক পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলায় আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে তার পরিবার। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সিংজুরী ইউনিয়নের বীরসিংজুরী গ্রামে নিজ বাড়ির পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহব্বত কবির।

নিহত চম্পা বেগম ওই গ্রামের স্বপন মিয়ার স্ত্রী। তিনি নয়াডিঙ্গি এলাকার তারা সীমা অ্যাপারেলস পোশাক কারখানায় কাজ করতেন। সোমবার রাত ৯টায় কারখানা থেকে ছুটি হলেও তিনি রাতে বাড়ি ফেরেননি। পরে পরিবারের সদস্যরা মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। মঙ্গলবার সকালে বাড়ির পেছনে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। মরদেহের পাশে কাঁচাবাজারের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে ছিল। তবে তার ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া যায়নি।

নিহতের মেয়ে স্বর্ণা জানান, তার বাবা দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস করেন। দীর্ঘদিন ধরে তিনি পরিবারের কোনো খোঁজখবর নেন না। মায়ের উপার্জনেই তিন সন্তান ও তাদের দাদির ভরণপোষণ চলত। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

তারা সীমা অ্যাপারেলসের ডিজিএম ইসমাইল হোসাইন বলেন, সোমবার রাত ৯টায় নিয়ম অনুযায়ী চম্পাকে ছুটি দেওয়া হয়েছিল। সকালে তার মৃত্যুর খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। গলায় আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহব্বত কবির বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা জানান, প্রাথমিকভাবে মৃত্যুর ঘটনাটি রহস্যজনক মনে হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৩০:৫০   ১ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জে বাড়ির পেছনে মিলল পোশাকশ্রমিকের মরদেহ
● সার ডিলার নিয়োগ নিয়ে অপপ্রচার, প্রতিবাদে এনামুলের সংবাদ সম্মেলন
● গোপালগঞ্জে মিছিলের পর দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০
● মানিকগঞ্জে রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ নেতা কাজী আব্দুল মজিদ গ্রেফতার
● আলফাডাঙ্গায় কৃষি প্রণোদনা পাচ্ছেন ২ হাজার ৬৫০ প্রান্তিক কৃষক



আর্কাইভ