ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• কুয়াকাটায় রাসলীলা উৎসব শেষ, পর্যটক কমে হতাশ ব্যবসায়ীরা • পীরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা • বরগুনায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যের আহ্বান এমপি অলিউল্লাহর • কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা • চাটমোহরে কেনা জমি দখলের চেষ্টার অভিযোগ, বিধবা পরিবারকে হুমকি • এক দশকেও শুরু হয়নি কাজ, কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবি • মানিকহাটে রতন মাস্টারের সমর্থনে শত শত নারীর সমাবেশ • জীবনটাই গেল নদীর সঙ্গে যুদ্ধ করতে • পিরোজপুরে খাদ্যে ভেজাল রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান • সার ডিলার নিয়োগ নিয়ে অপপ্রচার, প্রতিবাদে এনামুলের সংবাদ সম্মেলন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বরগুনায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যের আহ্বান এমপি অলিউল্লাহর

বরগুনায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যের আহ্বান এমপি অলিউল্লাহর


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


বরগুনায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যের আহ্বান এমপি অলিউল্লাহর

বরগুনা: জেলার রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বদলীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনার সভাপতি এবং কেওড়াবুনিয়ার পীর হযরত মাওলানা আলহাজ্ব মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। তাঁর ডাকে মঙ্গলবার সকাল ১১টায় এমপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বরগুনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সালেহ ফারুক, বিএনপির সাবেক জেলা সহসভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলার প্রধান উপদেষ্টা মুফতী মিজানুর রহমান কাসেমী, সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুস শাকুর, সেক্রেটারি মাওলানা রেজাউল করীম আকন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা নুরুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন এবং বরগুনা সদর উপজেলা সেক্রেটারি মাহমুদ হাসান প্রমুখ।

সভায় চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় বরগুনায় যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাই একমত পোষণ করেন।

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বলেন, ‘যেকোনো মূল্যে আমরা বরগুনার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হবো।’ এ জন্য তিনি সব রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৬:৫৯   ১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● কুয়াকাটায় রাসলীলা উৎসব শেষ, পর্যটক কমে হতাশ ব্যবসায়ীরা
● বরগুনায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যের আহ্বান এমপি অলিউল্লাহর
● কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা
● পিরোজপুরে খাদ্যে ভেজাল রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান
● বেকুটিয়া সেতুতে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল তিন শিক্ষার্থীর



আর্কাইভ