![]()
বরগুনা: জেলার রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বদলীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনার সভাপতি এবং কেওড়াবুনিয়ার পীর হযরত মাওলানা আলহাজ্ব মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। তাঁর ডাকে মঙ্গলবার সকাল ১১টায় এমপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বরগুনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সালেহ ফারুক, বিএনপির সাবেক জেলা সহসভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলার প্রধান উপদেষ্টা মুফতী মিজানুর রহমান কাসেমী, সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুস শাকুর, সেক্রেটারি মাওলানা রেজাউল করীম আকন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা নুরুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন এবং বরগুনা সদর উপজেলা সেক্রেটারি মাহমুদ হাসান প্রমুখ।
সভায় চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় বরগুনায় যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাই একমত পোষণ করেন।
সভাপতির বক্তব্যে সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বলেন, ‘যেকোনো মূল্যে আমরা বরগুনার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হবো।’ এ জন্য তিনি সব রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:০৬:৫৯ ৩ বার পঠিত | ● বরগুনা রাজনৈতিক পরিস্থিতি ● বরগুনা সর্বদলীয় সভা ● মাহমুদুল হোসাইন অলিউল্লাহ