ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় নানার বাড়ির একটি ঘরের বারান্দা থেকে দীপা রানী (১৪) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার বাঁশবুনিয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
নিহত দীপা রানীর গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার গাবখান এলাকায়। তার বাবার নাম গণপতি মন্ডল। সে নানার বাড়িতে থেকে স্থানীয় বাঁশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করত। বিদ্যালয়টির সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর থেকে দীপাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে পরিবারের সদস্যরা নানার ঘরের বারান্দায় আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কাঁঠালিয়া থানার ওসি মেহেদী হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:১৮:০০ ১ বার পঠিত | ● কাঁঠালিয়া ঝালকাঠি ● দীপা রানী ● বাঁশবুনিয়া ● স্কুলছাত্রীর মৃত্যু