ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• বগুড়ায় ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে শ্বাসরোধে হত্যা, স্বর্ণালংকার লুট • ভেড়ামারায় অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত পরিবারকে পাশে পেল জামায়াত নেতারা • চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, ট্রাকচালক আটক • জয়পুরহাট জেনারেল হাসপাতালের বারান্দায় প্রেমিকাসহ কারারক্ষী আটক • মানিকগঞ্জে বাড়ির পেছনে মিলল পোশাকশ্রমিকের মরদেহ • ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে ইসির সংলাপ শুরু • পেট্রাপোল বৈঠক ও সহিংসতার পেছনে ষড়যন্ত্র দেখছেন রিজভী • ফরাজগঞ্জে জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ • কাঁঠালিয়ায় নানার বাড়িতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার • কাঁঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, দুইজনের বিরুদ্ধে মামলা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » জয়পুরহাট জেনারেল হাসপাতালের বারান্দায় প্রেমিকাসহ কারারক্ষী আটক

জয়পুরহাট জেনারেল হাসপাতালের বারান্দায় প্রেমিকাসহ কারারক্ষী আটক


রংপুর ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


জয়পুরহাট জেনারেল হাসপাতালের বারান্দায় প্রেমিকাসহ কারারক্ষী আটক

রংপুর: জয়পুরহাট জেনারেল হাসপাতালের বারান্দায় প্রেমিকার সঙ্গে অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে এক কারারক্ষীর বিরুদ্ধে। সোমবার (২৩ নভেম্বর) রাত আড়াইটার দিকে হাসপাতালের বারান্দায় তাদের অবস্থান ও আচরণ সন্দেহজনক মনে হলে রোগীর স্বজনেরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশ গিয়ে ওই কারারক্ষী ও তার প্রেমিকাকে থানায় নিয়ে যায়।

ওই কারারক্ষীর নাম ওয়াজেদ আলী (৪২)। তিনি জয়পুরহাট জেলা কারাগারে কর্মরত। তার বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। তার প্রেমিকার বাড়িও একই উপজেলায়।

হাসপাতাল, পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, ওয়াজেদ আলীর সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক রয়েছে। সোমবার তিনি তার সঙ্গে দেখা করতে জয়পুরহাটে আসেন। ওই দিন রাত ১১টা থেকে রাত একটা পর্যন্ত কারাগারে দায়িত্ব পালনের কথা ছিল ওয়াজেদের। দায়িত্ব শেষে কারাগারের ব্যারাকে না ফিরে তিনি ওই ছাত্রীকে নিয়ে হাসপাতালের এক নম্বর পুরুষ ওয়ার্ডের বারান্দায় অবস্থান করছিলেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে রোগীর স্বজনেরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। একপর্যায়ে তারা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। রাত আড়াইটার দিকে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে থানায় গিয়ে দেখা যায়, কারারক্ষী ওয়াজেদ আলী থানা হাজতে রয়েছেন। তার প্রেমিকাকে রাখা হয়েছে নারী ও শিশু সহায়তা কক্ষে।

ওয়াজেদ আলীর প্রেমিকা জানান, রাতে তার সঙ্গে হাসপাতালে অবস্থান করার সময় লোকজন তাদের আটক করেন। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। ওয়াজেদের স্ত্রী ও সন্তান রয়েছে, তা তিনি জানেন। তার সঙ্গে ওয়াজেদের প্রেমের সম্পর্ক রয়েছে। তবে এ ঘটনায় ওয়াজেদের চাকরির কোনো ক্ষতি হোক, তা তিনি চান না। এ ঘটনায় তিনি কোনো মামলা করবেন না বলেও জানান।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, হাসপাতালের বারান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ ওই কারারক্ষী ও এক কলেজছাত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কলেজছাত্রীর পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে।

জয়পুরহাট জেলা কারাগারের জেল সুপার উম্মে সালমা বলেন, সোমবার রাত ১১টা থেকে রাত একটা পর্যন্ত ওয়াজেদ আলীর দায়িত্ব ছিল। মঙ্গলবার সকাল ছয়টা থেকে তার আবার দায়িত্ব পালনের কথা ছিল। তবে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। থানার একজন পুলিশ সদস্য কারাগারে এসে বিষয়টি তাদের জানিয়েছেন। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৩:৫৯   ১ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বগুড়ায় ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে শ্বাসরোধে হত্যা, স্বর্ণালংকার লুট
● চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, ট্রাকচালক আটক
● জয়পুরহাট জেনারেল হাসপাতালের বারান্দায় প্রেমিকাসহ কারারক্ষী আটক
● পীরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা
● জীবনটাই গেল নদীর সঙ্গে যুদ্ধ করতে



আর্কাইভ