ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ডেটিংয়ের প্রলোভনে শতাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা, ময়মনসিংহে গ্রেপ্তার ৭ • বগুড়ায় ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে শ্বাসরোধে হত্যা, স্বর্ণালংকার লুট • ভেড়ামারায় অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত পরিবারকে পাশে পেল জামায়াত নেতারা • চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, ট্রাকচালক আটক • জয়পুরহাট জেনারেল হাসপাতালের বারান্দায় প্রেমিকাসহ কারারক্ষী আটক • মানিকগঞ্জে বাড়ির পেছনে মিলল পোশাকশ্রমিকের মরদেহ • ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে ইসির সংলাপ শুরু • পেট্রাপোল বৈঠক ও সহিংসতার পেছনে ষড়যন্ত্র দেখছেন রিজভী • ফরাজগঞ্জে জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ • কাঁঠালিয়ায় নানার বাড়িতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, ট্রাকচালক আটক

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, ট্রাকচালক আটক


জেলা প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, ট্রাকচালক আটক

চাঁপাইনবাবগঞ্জ: অবৈধভাবে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসার অভিযোগে ৭০০ বস্তা ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকচালক আব্দুল মান্নানকে আটক করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় থেকে সারবোঝাই ট্রাকটি জব্দ করা হয়।

আটক আব্দুল মান্নান যশোরের অভয়নগর উপজেলার মশিউরনগর এলাকার আব্দুর রহিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকভর্তি ইউরিয়া সার চাঁপাইনবাবগঞ্জের গোলাপেরহাট এলাকার বিসিআইসির সার ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সারসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে এসব সার যশোর থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা হচ্ছিল। অভিযান চালিয়ে ৭০০ বস্তা সার জব্দ করা হলেও সংশ্লিষ্ট ডিলারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ বলেন, অবৈধভাবে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। উদ্ধার করা সার বর্তমানে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে। মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪১:২৯   ১ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বগুড়ায় ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে শ্বাসরোধে হত্যা, স্বর্ণালংকার লুট
● চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, ট্রাকচালক আটক
● জয়পুরহাট জেনারেল হাসপাতালের বারান্দায় প্রেমিকাসহ কারারক্ষী আটক
● পীরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা
● জীবনটাই গেল নদীর সঙ্গে যুদ্ধ করতে



আর্কাইভ