ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির • ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে জরিমানা-জেলের হুমকি, ভিডিও ভাইরাল • মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে মরদেহ আটকে ১৬ হাজার টাকা আদায়ের অভিযোগ • ‘আর ব্যর্থতা মেনে নিতে পারছি না’ লিখে ঢাকা কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা • নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা • দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকচালকের • চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত • আওয়ামী লীগ নেতাদের আগমনে আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান • দোহারে আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ • কাউখালীতে নারী-শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত


জেলা প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ)
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে মোহাম্মদ টমাস (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেল পৌনে চারটার দিকে বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।

নিহত মোহাম্মদ টমাস শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর লাম্বার টোলা গ্রামের মর্তুজার ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের অনুসারী হিসেবেও পরিচিত ছিলেন তিনি।

ওসি মতিউর রহমান বলেন, বোমা বা ককটেল বিস্ফোরণে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে জেনেছি। আমি এখন ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারব।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, বিনোদপুর ইউনিয়নে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের নাম-ঠিকানা জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৯:২৩   ৩ বার পঠিত  | ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির
● ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে জরিমানা-জেলের হুমকি, ভিডিও ভাইরাল
● মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে মরদেহ আটকে ১৬ হাজার টাকা আদায়ের অভিযোগ
● ‘আর ব্যর্থতা মেনে নিতে পারছি না’ লিখে ঢাকা কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
● নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা



আর্কাইভ