ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পিরোজপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ১১ বছরের আবিরের • লালমোহনে জমি দখলে রাতের আঁধারে ঘর নির্মাণ, বাধা দেওয়ায় হামলার অভিযোগ • লাশের রাজনীতি করে নিষিদ্ধ দল, বিএনপি বিশ্বাস করে জনসমর্থনে: সমাজকল্যাণমন্ত্রী • আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের • গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হামাসের নিরাপত্তা প্রধান আবু নাহল • আড়াইহাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনে বেকারির মালিককে জরিমানা • ডেটিংয়ের প্রলোভনে শতাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা, ময়মনসিংহে গ্রেপ্তার ৭ • বগুড়ায় ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে শ্বাসরোধে হত্যা, স্বর্ণালংকার লুট • ভেড়ামারায় অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত পরিবারকে পাশে পেল জামায়াত নেতারা • চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, ট্রাকচালক আটক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ১১ বছরের আবিরের

পিরোজপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ১১ বছরের আবিরের


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


পিরোজপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ১১ বছরের আবিরের

পিরোজপুর: জিয়ানগরে সড়কে দৌড় দিতে গিয়ে অটোরিকশার চাপায় আবির (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার বালিপাড়া-জিয়ানগর সড়কের মোল্লাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবির জিয়ানগর সদর ইউনিয়নের সেউতিবাড়িয়া গ্রামের রাজিবের ছেলে। আহতরা হলেন মরিয়ম (৩), নহা (১১) ও অটোরিকশাচালক মামুন শেখ (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মায়ের সঙ্গে দক্ষিণ ইন্দুরকানী গ্রামে নানা মোয়াজ্জেম মোল্লার বাড়িতে বেড়াতে আসে আবির। মঙ্গলবার দুপুরে নানাবাড়ির সামনে সমবয়সী দুই শিশুর সঙ্গে খেলছিল সে। খেলার একপর্যায়ে বাড়ির সামনের সড়কে দৌড় দিলে বালিপাড়া থেকে জিয়ানগরগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এ সময় অটোরিকশাটি উল্টে গেলে এর যাত্রীরাও আহত হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত আবিরকে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, অটোরিকশাচালককে থানায় নেওয়া হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/এস

বাংলাদেশ সময়: ২২:৫৩:২৬   ১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● পিরোজপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ১১ বছরের আবিরের
● লালমোহনে জমি দখলে রাতের আঁধারে ঘর নির্মাণ, বাধা দেওয়ায় হামলার অভিযোগ
● ফরাজগঞ্জে জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
● কাঁঠালিয়ায় নানার বাড়িতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● কাঁঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, দুইজনের বিরুদ্ধে মামলা



আর্কাইভ