ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের • গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হামাসের নিরাপত্তা প্রধান আবু নাহল • আড়াইহাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনে বেকারির মালিককে জরিমানা • ডেটিংয়ের প্রলোভনে শতাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা, ময়মনসিংহে গ্রেপ্তার ৭ • বগুড়ায় ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে শ্বাসরোধে হত্যা, স্বর্ণালংকার লুট • ভেড়ামারায় অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত পরিবারকে পাশে পেল জামায়াত নেতারা • চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, ট্রাকচালক আটক • জয়পুরহাট জেনারেল হাসপাতালের বারান্দায় প্রেমিকাসহ কারারক্ষী আটক • মানিকগঞ্জে বাড়ির পেছনে মিলল পোশাকশ্রমিকের মরদেহ • ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে ইসির সংলাপ শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » আন্তর্জাতিক » আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের

আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের


আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাস আল খাইমাহর আল ওয়াতান সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনাটি ঠিক কখন ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এ ঘটনায় কোনো বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে সেটিও জানা যায়নি।

মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জরুরি উদ্ধারকারী দলগুলোকে ঘটনাস্থলে পাঠানো হয়। অ্যাম্বুলেন্স সেবা, সিভিল ডিফেন্স এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে উদ্ধার ও জরুরি কার্যক্রম শুরু করা হয়েছে।

দুর্ঘটনার পরিস্থিতি ও কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়।

দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এ ছাড়া আর কেউ আহত হয়েছেন কি না, সে তথ্যও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়নি।

এই দুর্ঘটনার মাত্র ১২ দিন আগে দেশটির ফুজাইরাহ এলাকায় একাধিক যানবাহনের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত ও ৩০ জন আহত হন। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১২ নভেম্বর শেখ খলিফা বিন জায়েদ সড়কে (ই৮৪) পরপর দুটি দুর্ঘটনা ঘটেছিল।

প্রথম দুর্ঘটনায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে অন্য একটি যানবাহনের সংঘর্ষ হয়। দ্বিতীয় দুর্ঘটনায় দুটি শিপিং কন্টেইনার বহনকারী একটি ট্রাক উল্টে যাওয়ার আগে বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়।

সূত্র: গালফ নিউজ, খালিজ টাইমস।

বাংলাদেশ সময়: ১৯:২২:২৪   ১ বার পঠিত  | ●   ●   ●   ●







আন্তর্জাতিক থেকে আরও...


● আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের
● গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হামাসের নিরাপত্তা প্রধান আবু নাহল
● পৃথিবীর আকাশে এখন দুটি চাঁদ, ডিসেম্বরে বিদায় নেবে ‘মিনি মুন’
● রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, ক্ষতিগ্রস্ত তিন সেতু
● হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, আহত অন্তত ৫



আর্কাইভ