ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির • ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে জরিমানা-জেলের হুমকি, ভিডিও ভাইরাল • মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে মরদেহ আটকে ১৬ হাজার টাকা আদায়ের অভিযোগ • ‘আর ব্যর্থতা মেনে নিতে পারছি না’ লিখে ঢাকা কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা • নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা • দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকচালকের • চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত • আওয়ামী লীগ নেতাদের আগমনে আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান • দোহারে আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ • কাউখালীতে নারী-শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুর হাসপাতালে আন্তরিকতার সঙ্গে সেবা নিশ্চিতের আহ্বান মোতাহার হোসেনের

ফুলপুর হাসপাতালে আন্তরিকতার সঙ্গে সেবা নিশ্চিতের আহ্বান মোতাহার হোসেনের


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


ফুলপুর হাসপাতালে আন্তরিকতার সঙ্গে সেবা নিশ্চিতের আহ্বান মোতাহার হোসেনের

ময়মনসিংহ:হাসপাতালে বিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগিয়েই আন্তরিকতার সঙ্গে রোগীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে। চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ যেন কাঙ্ক্ষিত সেবা পান, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। রোগীদের প্রতি আন্তরিক থেকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

বুধবার (২৫ নভেম্বর) ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মান বৃদ্ধি, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা গ্রহণ আরও সহজ ও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩৯:১৪   ৬ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে জরিমানা-জেলের হুমকি, ভিডিও ভাইরাল
● মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচিত এএসপি আবুল হাসান গ্রেপ্তার
● ফুলপুর হাসপাতালে আন্তরিকতার সঙ্গে সেবা নিশ্চিতের আহ্বান মোতাহার হোসেনের
● ডেটিংয়ের প্রলোভনে শতাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা, ময়মনসিংহে গ্রেপ্তার ৭
● টোল আদায় নিয়ে বিরোধ, ৮৬ বছর বয়সী জুলাই যোদ্ধার মৃত্যু



আর্কাইভ