ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা তৈরি হয়েছে। বুধবার সন্ধ্যায় এক যুবকের সঙ্গে ছবি প্রকাশ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী। ছবির সঙ্গে দেওয়া বার্তায় ওই ব্যক্তিকে ‘প্রিয় বন্ধু’ ও ‘বিজনেস মেন্টর’ বলে উল্লেখ করেছেন অপু। তাঁর কাছ থেকে ব্যবসা শেখা, স্বপ্ন বাস্তবায়নের সাহস এবং নিজের কিছু করার অনুপ্রেরণা পাওয়ার কথাও তুলে ধরেছেন তিনি।
অপু বিশ্বাসের ব্যক্তিগত শুভেচ্ছাবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা দেখা যায় না। এ কারণে ছবির সঙ্গে লেখা তাঁর বার্তাটি নজর কেড়েছে। শুভেচ্ছাবার্তার শুরুতে অপু লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু, আমার বিজনেস মেন্টর…।’ ওই ব্যক্তির কাছ থেকেই ব্যবসাকে নতুনভাবে চিনতে শিখেছেন বলে জানান তিনি।
অপুর ভাষ্য অনুযায়ী, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস এবং নিজের কিছু করার অনুপ্রেরণাও পেয়েছেন ওই ব্যক্তির কাছ থেকে। জীবনের পথচলায় তাঁর কাছ থেকে শেখা বিষয়গুলোকে মূল্যবান উল্লেখ করে অভিনেত্রী লেখেন, ‘আপনার জন্য রইল হৃদয়ের গভীর থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা।’
![]()
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ওই ব্যক্তির সাফল্য কামনা করেছেন অপু। পাশাপাশি তাঁদের বন্ধুত্ব ও একসঙ্গে পথচলা আরও দীর্ঘ হওয়ার প্রত্যাশাও জানিয়েছেন তিনি। পোস্টের শেষাংশে লেখেন, ‘শুধু বিজনেস মেন্টর নয়, একজন প্রিয় বন্ধু হিসেবেও এভাবেই পাশে থাকবেন সব সময়। আপনার সঙ্গে এই বন্ধুত্ব ও পথচলা আরও অনেক দূর এগিয়ে যাক…।’
তাহলে অপু বিশ্বাসের সঙ্গে ছবিতে থাকা এই যুবক কে? শুভেচ্ছাবার্তায় তাঁর পরিচয় আলাদাভাবে উল্লেখ করেননি অভিনেত্রী। তবে লেখায় স্পষ্ট, তিনি অপুর বন্ধু ও ব্যবসায়িক পরামর্শদাতা। কয়েক বছর ধরে অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত হয়েছেন অপু বিশ্বাস। ব্যবসায়িক জীবনে ওই ব্যক্তির কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা ও সহযোগিতার কথাই জন্মদিনের শুভেচ্ছাবার্তায় তুলে ধরেছেন তিনি।
![]()
অপু বিশ্বাসের ঘনিষ্ঠজনদের মতে, সিঙ্গাপুরপ্রবাসী ওই ব্যবসায়ীর নাম ফেরদৌস হাসান।
বাংলাদেশ সময়: ২২:২৮:৩০ ৩ বার পঠিত | ● অপু বিশ্বাস ● অপু বিশ্বাসের ফেসবুক পোস্ট ● অপুর বিজনেস মেন্টর ● ফেরদৌস হাসান