ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
কেমন সেই সাজ? কালো রঙের ডিপ ভি-নেক বডিস্যুটের সঙ্গে ওভারসাইজড কালো পিনস্ট্রাইপ ব্লেজার। এর সঙ্গে ছিল কালো শিয়ার টাইটস, ঝলমলে স্ট্র্যাপের হাই হিল, বড় হুপ কানের দুল এবং পরিপাটি খোঁপায় বাঁধা চুল। ছবিগুলো দেখে ধারণা করা যায়, কোনো লিফটে তোলা হয়েছে সেগুলো।
সাজে যেমন ছিল ব্যতিক্রমী ছোঁয়া, ক্যাপশনেও তেমনই ইঙ্গিত দিয়েছেন ফারিয়া। ছবির সঙ্গে লিখেছেন, ‘এটা আমার অন্য এক ব্যক্তিত্ব।’
ফারিয়ার এই নতুন লুক নিয়ে অনুসারীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ প্রশংসা করেছেন, আবার কেউ নেতিবাচক মন্তব্য করেছেন। এক অনুসারী লিখেছেন, ‘ছবিগুলো অসাধারণ। যদিও কিছু নেতিবাচক কমেন্ট দেখছি, এটা দুঃখজনক।’ আরেক ভক্তের মন্তব্য, ‘অনেক সাহসী ও আবেদনময়ী দেখাচ্ছে।’ এর বিপরীতে কেউ কেউ অভিনেত্রীকে কটাক্ষও করেছেন। তবে এসব মন্তব্যে তিনি ভ্রূক্ষেপ করেন না।
পোস্ট দেওয়ার চার ঘণ্টার মধ্যে ছবিগুলোতে প্রায় তিন হাজার প্রতিক্রিয়া এসেছে। মন্তব্যের সংখ্যা ছাড়িয়েছে দুইশ। তবে ইনস্টাগ্রামে সাড়া ছিল আরও বেশি। সেখানে একই ছবির পোস্টে পাঁচ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে।
বর্তমানে ফারিয়ার হাতে রয়েছে ‘লজ্জা’ সিনেমার কাজ। এম এইচ খোকনের পরিচালনায় সিনেমাটির শুটিং শুরু হয়েছে কিছুদিন আগে। এতে ফারিয়ার সঙ্গে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন।
বাংলাদেশ সময়: ২২:২০:৫৯ ৯ বার পঠিত | ● আজমেরী হক বাঁধন ● নুসরাত ফারিয়া ● নুসরাত ফারিয়ার নতুন লুক ● লজ্জা সিনেমা