ঢাকা    রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• মিস ইউনিভার্সের মঞ্চে হলুদ গাউনে নজর কাড়লেন সামিরা খান মাহি • সাফের ফাইনালে পাকিস্তান, স্বপ্নভঙ্গ বাংলাদেশের • লালমোহনে বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৭১৬ শিক্ষার্থী • ভেড়ামারায় অতিরিক্ত সাদা লাইটে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, ভোগান্তিতে মানুষ • আমতলীতে ঘরের আড়ায় ঝুলছিল ২৩ বছর বয়সী যুবকের মরদেহ • সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার • দৌলতদিয়ায় জেলের জালে ২৩ কেজির কাতল, বিক্রি ৫৭ হাজার ৫০০ টাকায় • কুয়াকাটায় ২.৩ কেজির ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৫১০ টাকায় • দৌলতদিয়ায় পদ্মা-যমুনার তিন মাছ বিক্রি হলো ১ লাখ ১৪ হাজার টাকায় • ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দৌলতদিয়ায় পদ্মা-যমুনার তিন মাছ বিক্রি হলো ১ লাখ ১৪ হাজার টাকায়

দৌলতদিয়ায় পদ্মা-যমুনার তিন মাছ বিক্রি হলো ১ লাখ ১৪ হাজার টাকায়


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


দৌলতদিয়ায় পদ্মা-যমুনার তিন মাছ বিক্রি হলো ১ লাখ ১৪ হাজার টাকায়

রাজবাড়ী: গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলের জালে ধরা পড়েছে ২৪ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কাতল এবং ১৩ কেজি ৮০০ গ্রাম ওজনের দুটি চিতল মাছ। মাছ তিনটি নিলামে ১ লাখ ১২ হাজার ৩৩৫ টাকায় কেনার পর ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ লাখ ১৪ হাজার ৯৬০ টাকায় বিক্রি করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথকভাবে জাল ফেলেন জেলে মন্টু হালদার ও মিঠু হালদার। এ সময় মন্টু হালদারের জালে বড় একটি কাতল এবং মিঠু হালদারের জালে দুটি চিতল মাছ ধরা পড়ে।

পরে সকাল ১০টার দিকে মাছগুলো বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছের আড়তে নিয়ে আসেন জেলেরা। বড় আকৃতির মাছগুলো দেখতে সেখানে ভিড় করেন স্থানীয় জেলে, মাছ ব্যবসায়ী ও উৎসুক মানুষ।

আড়তে উন্মুক্ত নিলামে ২৪ কেজি ৯০০ গ্রাম ওজনের কাতল মাছটি প্রতি কেজি ২ হাজার ৩৫০ টাকা দরে ৫৮ হাজার ৫১৫ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। অন্যদিকে, ১৩ কেজি ৮০০ গ্রাম ওজনের দুটি চিতল মাছ প্রতি কেজি ৩ হাজার ৯০০ টাকা দরে ৫৩ হাজার ৮২০ টাকায় কেনেন তিনি। সব মিলিয়ে মাছ তিনটির ক্রয়মূল্য দাঁড়ায় ১ লাখ ১২ হাজার ৩৩৫ টাকা।

পরে অনলাইন প্ল্যাটফর্ম, ভিডিও কল ও মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করেন সম্রাট শাহজাহান। একপর্যায়ে ঢাকার বনানীর এক ব্যবসায়ীর কাছে কাতল মাছটি প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে ৫৯ হাজার ৭৬০ টাকায় এবং চিতল মাছ দুটি প্রতি কেজি ৪ হাজার টাকা দরে ৫৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেন। এতে মাছ তিনটির মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ১ লাখ ১৪ হাজার ৯৬০ টাকা।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, শনিবার বেলা ১০টার দিকে আড়তে নিলামে অংশ নিয়ে মাছগুলো কেনেন তিনি। পরে অনলাইনে বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করে ঢাকার বনানীর এক ব্যবসায়ীর কাছে মাছগুলো বিক্রি করেন।

গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীর মাছের স্বাদ ও গুণগত মানের কারণে দেশজুড়ে আলাদা পরিচিতি রয়েছে। বড় আকৃতির চিতল, কাতল, বোয়াল ও পাঙাশসহ বিভিন্ন প্রজাতির মাছ ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৪:০১   ১৪ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
● দৌলতদিয়ায় জেলের জালে ২৩ কেজির কাতল, বিক্রি ৫৭ হাজার ৫০০ টাকায়
● দৌলতদিয়ায় পদ্মা-যমুনার তিন মাছ বিক্রি হলো ১ লাখ ১৪ হাজার টাকায়
● সিংগাইরে মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৩২৮ শিক্ষার্থী
● আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগে বৈষম্যের অভিযোগ, তদন্ত দাবি বিএনপি নেতার



আর্কাইভ