ঢাকা    রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• মিস ইউনিভার্সের মঞ্চে হলুদ গাউনে নজর কাড়লেন সামিরা খান মাহি • সাফের ফাইনালে পাকিস্তান, স্বপ্নভঙ্গ বাংলাদেশের • লালমোহনে বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৭১৬ শিক্ষার্থী • ভেড়ামারায় অতিরিক্ত সাদা লাইটে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, ভোগান্তিতে মানুষ • আমতলীতে ঘরের আড়ায় ঝুলছিল ২৩ বছর বয়সী যুবকের মরদেহ • সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার • দৌলতদিয়ায় জেলের জালে ২৩ কেজির কাতল, বিক্রি ৫৭ হাজার ৫০০ টাকায় • কুয়াকাটায় ২.৩ কেজির ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৫১০ টাকায় • দৌলতদিয়ায় পদ্মা-যমুনার তিন মাছ বিক্রি হলো ১ লাখ ১৪ হাজার টাকায় • ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বিনোদন » মিস ইউনিভার্সের মঞ্চে হলুদ গাউনে নজর কাড়লেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্সের মঞ্চে হলুদ গাউনে নজর কাড়লেন সামিরা খান মাহি


বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


মিস ইউনিভার্সের মঞ্চে হলুদ গাউনে নজর কাড়লেন সামিরা খান মাহি

ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে চলছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসর। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ খেতাব নিয়ে এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি।

শুরু হয়েছে মূল প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা। বিভিন্ন ধাপ পেরিয়ে প্রতিযোগীদের অংশ নিতে হবে গ্র্যান্ড ফিনালেতে। আয়োজনের শুরু থেকেই নজরকাড়া সাজ ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে সবার দৃষ্টি আকর্ষণ করছেন মাহি। সামাজিক মাধ্যমে একের পর এক ফটোশুটের ছবি প্রকাশ করে ভক্তদের মধ্যেও সাড়া ফেলেছেন তিনি।

মিস ইউনিভার্সের মঞ্চে হলুদ গাউনে নজর কাড়লেন সামিরা খান মাহি

এবার সমুদ্রপাড়ের মনোরম পটভূমিতে দেখা গেল মাহিকে। তার পরনে ছিল হলুদ রঙের ফ্লোর-টাচ গাউন। ফুল স্লিভের আকর্ষণীয় পোশাকটির কোমরের অংশে ছিল পাথরের কারুকাজ। গায়ে শোভা পাচ্ছিল ‘বাংলাদেশ’ লেখা সাদা স্যাশ।

এ সময় আরও চার দেশের সুন্দরীর সঙ্গে একই ফ্রেমে দেখা যায় মাহিকে। তারা হলেন মিসরের সোনিয়া জারজিস, হংকংয়ের জেন ঝৌ, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েতজ এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটোন। তারা প্রত্যেকেই নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করছেন।

ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মিস ইউনিভার্সে একটি চমৎকার শুটের ছোট্ট ঝলক! প্রতিটি মুহূর্ত, প্রতিটি ফ্রেম এবং প্রতিটি অভিজ্ঞতাই ভীষণ বিশেষ মনে হচ্ছে। এই সুন্দর যাত্রার অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।’

মিস ইউনিভার্সের মঞ্চে হলুদ গাউনে নজর কাড়লেন সামিরা খান মাহি

আন্তর্জাতিক এই মঞ্চে দেশের প্রতিনিধিত্বের লড়াইয়ে এরই মধ্যে শুরু হয়েছে অফিশিয়াল ফ্যান ভোটিং। প্রতিযোগিতায় বাংলাদেশকে শীর্ষে নিয়ে যেতে দেশবাসীর কাছে ভোট ও পূর্ণ সমর্থন চেয়েছেন মাহি।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর রাজধানীতে এক জমকালো আয়োজনে সামিরা খান মাহির মাথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা। এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন।

মিস ইউনিভার্সের মঞ্চে হলুদ গাউনে নজর কাড়লেন সামিরা খান মাহি

আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে ৭৫তম ‘মিস ইউনিভার্স’-এর গ্র্যান্ড ফিনালে। মাহির হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশ বড় কোনো সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশা করছেন দেশবাসী।

বাংলাদেশ সময়: ২৩:২৪:০৬   ১১ বার পঠিত  | ●   ●   ●







বিনোদন থেকে আরও...


● মিস ইউনিভার্সের মঞ্চে হলুদ গাউনে নজর কাড়লেন সামিরা খান মাহি
● বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি
● রয়্যাল এনফিল্ডের সঙ্গে অপু বিশ্বাসের নতুন লুক, ভক্তদের প্রশংসার ঝড়
● গ্রেপ্তারি পরোয়ানার পর আদালতে পরীমনি, যাওয়ার আগে রহস্যময় পোস্ট
● পরিবারের সঙ্গেই জন্মদিন কাটাচ্ছেন মৌসুমী, নেই জাঁকজমক



আর্কাইভ