ঢাকা    বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• গ্রেপ্তারি পরোয়ানার পর আদালতে পরীমনি, যাওয়ার আগে রহস্যময় পোস্ট • মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল উত্তোলনের নথি, দুদকের অভিযান • মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর • জয়পুরহাটে বাসচাপায় প্রাণ গেল কিশোরের, আগুনে পুড়ল বাস • প্রেমের বিয়ে ঘিরে দিরাইয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১৫ • পরিবারের সঙ্গেই জন্মদিন কাটাচ্ছেন মৌসুমী, নেই জাঁকজমক • হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা • পরিকল্পিত অস্থিতিশীলতা ঠেকাতে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর • জয়পুরহাটে স্ত্রীকে হত্যার মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড • কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বিনোদন » গ্রেপ্তারি পরোয়ানার পর আদালতে পরীমনি, যাওয়ার আগে রহস্যময় পোস্ট

গ্রেপ্তারি পরোয়ানার পর আদালতে পরীমনি, যাওয়ার আগে রহস্যময় পোস্ট


বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬


গ্রেপ্তারি পরোয়ানার পর আদালতে পরীমনি, যাওয়ার আগে রহস্যময় পোস্ট

আবারও আলোচনার কেন্দ্রে অভিনেত্রী পরীমনি। তবে এবার সিনেমা নয়, পাঁচ বছর আগের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কারণে আলোচনায় এসেছেন তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আত্মসমর্পণ করে জামিনের আবেদন নিয়ে আদালতে যান অভিনেত্রী।

আদালতে যাওয়ার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি রহস্যময় বার্তা দেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, ‘যে মধুতে মরে, তারে বিষ দিতে নেই’।

এদিকে, পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর প্রকাশ্যে আসার পর অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনা করছেন। কিছুদিন পরপরই অভিনেত্রীকে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় বলে আক্ষেপ প্রকাশ করেছেন কেউ কেউ।

মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ২০২১ সালে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। বুধবার (৪ নভেম্বর) মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে সেদিন আদালতে হাজির হননি পরীমনি। তার আইনজীবী সময়ের আবেদন জানালে আদালত তা আমলে নেননি। বরং অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

এর আগে, গত বছরের ২৬ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সেদিনও পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

অভিনয়েও সম্প্রতি ব্যস্ত সময় পার করছেন পরীমনি। গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ কাজ করেছেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। এ ছাড়া ‘ফারজানা’ নামের একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমার কাজও অনেকখানি শেষ করেছেন অভিনেত্রী। সিনেমাটি নির্মাণ করছেন তারেক রহমান।

বাংলাদেশ সময়: ১৩:৪৬:৫১   ১ বার পঠিত  | ●   ●   ●   ●







বিনোদন থেকে আরও...


● গ্রেপ্তারি পরোয়ানার পর আদালতে পরীমনি, যাওয়ার আগে রহস্যময় পোস্ট
● পরিবারের সঙ্গেই জন্মদিন কাটাচ্ছেন মৌসুমী, নেই জাঁকজমক
● হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা
● চিকিৎসক থেকে মঞ্চের সেরা, ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার’ হলেন ছোঁয়া
● ১৫ বছর ধরে মিমির পাশে থাকা সেই মানুষটি কে?



আর্কাইভ