ঢাকা বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ভোলা: চরফ্যাসন পৌর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মানবদেহের জন্য ক্ষতিকর রং মেশানোর অভিযোগে তামিম বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) পরিচালিত বিশেষ অভিযানে তামিম বেকারির স্বত্বাধিকারী মাকসুদুর রহমানের প্রতিষ্ঠানে খাদ্য উৎপাদনের পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর দেখতে পান অভিযান পরিচালনাকারীরা। এ সময় বিভিন্ন খাদ্যপণ্যে মানবদেহের জন্য ক্ষতিকর রং মেশানোর বিষয়টিও শনাক্ত করেন তাঁরা। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
চরফ্যাসন পৌরসভার প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের পর বেকারিটির পরিবেশ ও পরিচ্ছন্নতা সাত দিনের মধ্যে উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে প্রতিষ্ঠানটি সিলগালা করা হতে পারে বলে সতর্ক করেন প্রশাসক।
পৌরসভা প্রসাশক রুমনা আফরোজ জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:২৫:৪২ ১৫ বার পঠিত | ● চরফ্যাসন ● তামিম বেকারি ● ভোক্তা অধিকার সংরক্ষণ আইন