ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ছয় সন্তানের অবহেলায় গাছতলায় আশ্রয় ৯৫ বছরের শামসুলের • কুমিল্লায় ভাঙতি টাকা নিয়ে বিরোধ,অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা • মুড়ির প্যাকেটে বিস্ফোরণ, খুলনায় জামায়াত নেতা দগ্ধ • চিকিৎসক থেকে মঞ্চের সেরা, ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার’ হলেন ছোঁয়া • ১৫ বছর ধরে মিমির পাশে থাকা সেই মানুষটি কে? • পাবনায় ছাত্রীনিবাসের কক্ষ থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার • বালুর স্তূপে কান্নার শব্দ, জীবিত নবজাতক উদ্ধার • ১২ বছর ঘরবন্দি সামিম, চিকিৎসার অভাবে থমকে জীবন • মিঠাপুকুরে অটোরিকশায় ঘুমন্ত চালকের মৃত্যু, ডেকেও মেলেনি সাড়া • নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৯ পুলিশসহ ১১ জন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দশমিনায় আগুনে পুড়ল তিন ভাইয়ের তিন বসতঘর, ক্ষতি ৬০ লাখ টাকা

দশমিনায় আগুনে পুড়ল তিন ভাইয়ের তিন বসতঘর, ক্ষতি ৬০ লাখ টাকা


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬


 দশমিনায় আগুনে পুড়ল তিন ভাইয়ের তিন বসতঘর, ক্ষতি ৬০ লাখ টাকা

পটুয়াখালী: দশমিনায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে তিন সহোদর ভাইয়ের তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এ ঘটনায় তাঁদের ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার আলীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম আলীপুর গ্রামের মৃধা বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো ওই গ্রামের মৃত গঞ্জোর আলী মৃধার ছেলে ইউনূস মৃধা, নুরু মৃধা ও ইব্রাহিম মৃধার পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত গঞ্জোর আলী মৃধার তিন ছেলে একই বাড়িতে পাশাপাশি তিনটি বসতঘর নির্মাণ করে বসবাস করতেন। গতকাল দুপুরে ইব্রাহিম মৃধার রান্নাঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন তাঁর ভাই ইউনূস মৃধা। বাতাসের কারণে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিন ভাইয়ের তিনটি বসতঘর পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ইউনূস মৃধা বলেন, ‘আমরা তিন ভই। আমি জীবিত আছি, বাকি দুই ভাই মারা গেছেন। আমি গোসল করতে বের হয়ে উঠানে দাঁড়িয়ে হঠাৎ দেখি, ভাই ইব্রাহিম মৃধার ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। দৌড়ে ঘরে ঢোকার চেষ্টা করি, কিন্তু আগুনের তাপে ঢুকতে পারিনি। পরে চিৎকার করলে এলাকার লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আমাদের তিনটি ঘরই পুড়ে ছাই হয়ে গেছে। নগদ টাকা, আসবাবপত্র ও স্বর্ণালংকার কিছুই রক্ষা করতে পারিনি। আমরা নিঃস্ব হয়ে গেছি। বেঁচে থাকার জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতা চাই।’

গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দলনেতা মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে তিনটি ঘরের নগদ টাকা, আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ থেকে ৬০ লাখ টাকা হতে পারে।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, খবর পেয়ে তিনি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে গিয়েছিলেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী ও জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার ব্যবস্থা করার চেষ্টা করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:০৪:০১   ১০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● ১২ বছর ঘরবন্দি সামিম, চিকিৎসার অভাবে থমকে জীবন
● আগৈলঝাড়ায় বসতঘরে তৈরি দুই কবর ভেঙে ফেললেন সজীব
● পটুয়াখালীতে পাঁচ বাস থেকে ১৩ লাখ টাকার নিষিদ্ধ মাছ জব্দ
● পরিবেশের ছাড়পত্র না থাকায় কাঁঠালিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটা
● কাউখালীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকা



আর্কাইভ