ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ


রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ

রাজশাহী:সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে এ ঘটনা ঘটে।

শাহরিয়ার আলম রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাবেক সংসদ সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে পাঁচ থেকে ছয়জন ব্যক্তি বাড়িতে আসেন। এরপর তাঁরা বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।

চকসিংগা গ্রামের স্থানীয় হলুদ ব্যবসায়ী শামসুল ইসলাম বলেন, এমপি শাহরিয়ার আলমের বাড়ির প্রাচীর টপকে পাঁচ থেকে ছয়জনের একটি দল ভেতরে প্রবেশ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে চলে যায়। পরে স্থানীয় বাসিন্দারা মিলে আগুন নেভান। তবে যারা আগুন দিয়ে চলে গেছে, তারা আড়ানী বা আশপাশের এলাকার কেউ নয়। তাদের বহিরাগত বলে মনে হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের খবর পেয়েছেন তাঁরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তেমন কিছু পায়নি। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা চলে যায়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল। এরপর থেকে বাড়িটিতে আর কেউ থাকেন না।

এস/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৩:১২   ২৯ বার পঠিত  | ●   ●   ●