ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
নীলফামারী: জেলার কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সুজন রায় (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের কামালের স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন রায় বড়ভিটা কামারপাড়া এলাকার সোনাতন চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, সুজনসহ কয়েকজন যুবক রাতে গণেশের বাজারে আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেন। ভোরে খেলা শেষে তাঁরা একটি চার্জার ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে বড়ভিটা কামালের স্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সুজন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ভ্যানে থাকা আরও চারজন আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
কিশোরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এন/এস
বাংলাদেশ সময়: ১৮:০৯:০৪ ২০ বার পঠিত | ● কিশোরগঞ্জ সড়ক দুর্ঘটনা ● ট্রাক্টর-চার্জার ভ্যান সংঘর্ষ ● নীলফামারী ● সুজন রায়