ঢাকা    মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
• মানিকগঞ্জে ড্রেন থেকে মিলল পরিত্যক্ত শটগান, পুলিশের সন্দেহ লুটের অস্ত্র • রায়েরবাগে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের • আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে বিস্ফোরিত ককটেল • মাকে হত্যার মামলার আসামি শিক্ষকপুত্রের কারা হেফাজতে মৃত্যু • রূপগঞ্জে পোশাক কারখানায় কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ • বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার দলে ফিরলেন নরকিয়া ও ডি জর্জি • ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ল আফগানিস্তান, কত নম্বরে বাংলাদেশ? • ইন্ডিয়া জোটকে পাল্টা জবাব দিতে মাঠে বিজেপি, শাহ-হিমন্তের নিশানায় রাহুল • প্রথম কর্মদিবসেই দরপতন, টানা ছয় সপ্তাহ ধরে চলছে ধারা • জিংকসমৃদ্ধ বিনা ধান-২০ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় লাইসেন্স ছাড়া ব্যবসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ভেড়ামারায় লাইসেন্স ছাড়া ব্যবসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬


ভেড়ামারায় লাইসেন্স ছাড়া ব্যবসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কুষ্টিয়া: ভেড়ামারা শহরের বিভিন্ন দোকানে ট্রেড লাইসেন্স যাচাইয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন। সোমবার (২ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে পৌরসভা থেকে ইস্যু করা ট্রেড লাইসেন্স না থাকায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত প্রতিটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড দেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যাতে প্রচলিত নিয়মনীতি মেনে চলে, তা নিশ্চিত করতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

জনস্বার্থ রক্ষা ও আইন মেনে ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২৩:০০:২৭   ৩ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● মাকে হত্যার মামলার আসামি শিক্ষকপুত্রের কারা হেফাজতে মৃত্যু
● ভেড়ামারায় লাইসেন্স ছাড়া ব্যবসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
● মানিক প্রসারীর জানাজা ও দাফনে বাধার অভিযোগে ভেড়ামারায় মানববন্ধন
● ভেড়ামারায় জাতীয় যুব দিবসে প্রশিক্ষিত তরুণদের সনদ ও ঋণের চেক বিতরণ
● এইচএসসিতে কৃতিত্বের স্বাক্ষর রাখলেন কয়রার সজীব



আর্কাইভ