ঢাকা    মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় লাইসেন্স ছাড়া ব্যবসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ভেড়ামারায় লাইসেন্স ছাড়া ব্যবসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬


ভেড়ামারায় লাইসেন্স ছাড়া ব্যবসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কুষ্টিয়া: ভেড়ামারা শহরের বিভিন্ন দোকানে ট্রেড লাইসেন্স যাচাইয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন। সোমবার (২ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে পৌরসভা থেকে ইস্যু করা ট্রেড লাইসেন্স না থাকায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত প্রতিটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড দেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যাতে প্রচলিত নিয়মনীতি মেনে চলে, তা নিশ্চিত করতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

জনস্বার্থ রক্ষা ও আইন মেনে ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২৩:০০:২৭   ১৫ বার পঠিত  | ●   ●   ●