ঢাকা বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ভোলা: লালমোহন উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি এবং বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সিফাত বিন সাদেক উপজেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম মজুমদার, লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, জাসাসের সভাপতি আজাদুর রহমানসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
সভায় উপজেলার সন্তোষজনক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিয়মিত টহল বৃদ্ধি, যানজট নিরসন এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৩৯:৩২ ৯ বার পঠিত | ● মাদকবিরোধী কার্যক্রম ● মোহাম্মদ সিফাত বিন সাদেক ● লালমোহন আইনশৃঙ্খলা কমিটির সভা ● লালমোহন উপজেলা প্রশাসন