ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ছয় সন্তানের অবহেলায় গাছতলায় আশ্রয় ৯৫ বছরের শামসুলের • কুমিল্লায় ভাঙতি টাকা নিয়ে বিরোধ,অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা • মুড়ির প্যাকেটে বিস্ফোরণ, খুলনায় জামায়াত নেতা দগ্ধ • চিকিৎসক থেকে মঞ্চের সেরা, ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার’ হলেন ছোঁয়া • ১৫ বছর ধরে মিমির পাশে থাকা সেই মানুষটি কে? • পাবনায় ছাত্রীনিবাসের কক্ষ থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার • বালুর স্তূপে কান্নার শব্দ, জীবিত নবজাতক উদ্ধার • ১২ বছর ঘরবন্দি সামিম, চিকিৎসার অভাবে থমকে জীবন • মিঠাপুকুরে অটোরিকশায় ঘুমন্ত চালকের মৃত্যু, ডেকেও মেলেনি সাড়া • নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৯ পুলিশসহ ১১ জন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে ৪ হাজার ৭০০ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

আমতলীতে ৪ হাজার ৭০০ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬


আমতলীতে ৪ হাজার ৭০০ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বরগুনা: আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ সেলিম প্যাদা (৫৫) ও তাঁর স্ত্রী কহিনুর বেগমকে (৪০) আটক করেছে বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার গভীর রাতে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্বচুনাখালী গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। থানায় মামলা করার পর মঙ্গলবার সকালে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বরগুনা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে ডিবি পুলিশের এসআই বিকাশ কর্মকারের নেতৃত্বে একটি দল আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্বচুনাখালী গ্রামে সেলিম প্যাদার বাড়িতে অভিযান চালায়। এ সময় সেলিম প্যাদা ও তাঁর স্ত্রী কহিনুর বেগমকে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার অবৈধ বাজারমূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা। পরে আটক দুজনকে মঙ্গলবার সকালে আমতলী থানায় সোপর্দ করা হয়।

আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, ইয়াবাসহ আটক সেলিম প্যাদা ও তাঁর স্ত্রী কহিনুর বেগমের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার পর মঙ্গলবার সকালে আসামি দুজনকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩১:৪৪   ৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● ১২ বছর ঘরবন্দি সামিম, চিকিৎসার অভাবে থমকে জীবন
● আগৈলঝাড়ায় বসতঘরে তৈরি দুই কবর ভেঙে ফেললেন সজীব
● পটুয়াখালীতে পাঁচ বাস থেকে ১৩ লাখ টাকার নিষিদ্ধ মাছ জব্দ
● পরিবেশের ছাড়পত্র না থাকায় কাঁঠালিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটা
● কাউখালীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকা



আর্কাইভ