ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ছয় সন্তানের অবহেলায় গাছতলায় আশ্রয় ৯৫ বছরের শামসুলের • কুমিল্লায় ভাঙতি টাকা নিয়ে বিরোধ,অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা • মুড়ির প্যাকেটে বিস্ফোরণ, খুলনায় জামায়াত নেতা দগ্ধ • চিকিৎসক থেকে মঞ্চের সেরা, ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার’ হলেন ছোঁয়া • ১৫ বছর ধরে মিমির পাশে থাকা সেই মানুষটি কে? • পাবনায় ছাত্রীনিবাসের কক্ষ থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার • বালুর স্তূপে কান্নার শব্দ, জীবিত নবজাতক উদ্ধার • ১২ বছর ঘরবন্দি সামিম, চিকিৎসার অভাবে থমকে জীবন • মিঠাপুকুরে অটোরিকশায় ঘুমন্ত চালকের মৃত্যু, ডেকেও মেলেনি সাড়া • নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৯ পুলিশসহ ১১ জন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » সুন্দরবনে শিকারিদের ফাঁদ থেকে জীবিত উদ্ধার দুই হরিণ

সুন্দরবনে শিকারিদের ফাঁদ থেকে জীবিত উদ্ধার দুই হরিণ


তারিক লিটু,কয়রা ( খুলনা )
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬


সুন্দরবনে শিকারিদের ফাঁদ থেকে জীবিত উদ্ধার দুই হরিণ

খুলনা: সুন্দরবনের জোংড়া বনাঞ্চলে শিকারিদের পাতা ফাঁদ থেকে দুটি জীবিত হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। পরে হরিণ দুটি বনে অবমুক্ত করা হয়েছে। এ সময় শিকারিদের পেতে রাখা বিপুল পরিমাণ হরিণ ধরার ফাঁদও জব্দ করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার (২ নভেম্বর) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মতিউর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় জোংড়া বনাঞ্চলের কুঞ্চিরখাল এলাকায় বনের ভেতরে শিকারিদের পাতা হরিণ ধরার ফাঁদ তাঁদের নজরে আসে।

পরে ঘটনাস্থলে গিয়ে বনরক্ষীরা ফাঁদে আটকে থাকা দুটি জীবিত হরিণ দেখতে পান। তাৎক্ষণিকভাবে হরিণ দুটি ফাঁদ থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়। একই সঙ্গে শিকারিদের পেতে রাখা বিপুল পরিমাণ হরিণ ধরার ফাঁদ জব্দ করেন তাঁরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী জানান, জোংড়া টহল ফাঁড়ির বনরক্ষীদের নিয়মিত পায়ে হেঁটে টহলের কারণে দুটি হরিণের প্রাণ রক্ষা পেয়েছে। সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় বনরক্ষীদের টহল কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২০:৫৪   ৮ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● মুড়ির প্যাকেটে বিস্ফোরণ, খুলনায় জামায়াত নেতা দগ্ধ
● মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ভেড়ামারায় দুই দোকানকে জরিমানা
● সুন্দরবনে শিকারিদের ফাঁদ থেকে জীবিত উদ্ধার দুই হরিণ
● ভেড়ামারা সরকারি মহিলা কলেজে বরণ করে নেওয়া হলো নবীন শিক্ষার্থীদের
● মাকে হত্যার মামলার আসামি শিক্ষকপুত্রের কারা হেফাজতে মৃত্যু



আর্কাইভ