ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ছয় সন্তানের অবহেলায় গাছতলায় আশ্রয় ৯৫ বছরের শামসুলের • কুমিল্লায় ভাঙতি টাকা নিয়ে বিরোধ,অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা • মুড়ির প্যাকেটে বিস্ফোরণ, খুলনায় জামায়াত নেতা দগ্ধ • চিকিৎসক থেকে মঞ্চের সেরা, ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার’ হলেন ছোঁয়া • ১৫ বছর ধরে মিমির পাশে থাকা সেই মানুষটি কে? • পাবনায় ছাত্রীনিবাসের কক্ষ থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার • বালুর স্তূপে কান্নার শব্দ, জীবিত নবজাতক উদ্ধার • ১২ বছর ঘরবন্দি সামিম, চিকিৎসার অভাবে থমকে জীবন • মিঠাপুকুরে অটোরিকশায় ঘুমন্ত চালকের মৃত্যু, ডেকেও মেলেনি সাড়া • নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৯ পুলিশসহ ১১ জন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক

কাউখালীতে উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬


কাউখালীতে উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক

পিরোজপুর: কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী।

সভা শুরুর আগে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা ফুল দিয়ে প্রধান অতিথিকে উষ্ণ অভ্যর্থনা জানান। এর আগে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষরোপণ করেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, ওসি (তদন্ত) এবাদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক এবং প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার। এ ছাড়া বক্তব্য দেন হাফেজ এবাদত হোসেনসহ অন্যরা।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী বলেন, কাউখালী উপজেলার কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে আজকের মতবিনিময় সভাটি অত্যন্ত প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়েছে। এখানে এসে সবার মধ্যে এলাকার উন্নয়নের ব্যাপারে গভীর প্রত্যাশা ও আন্তরিকতা দেখতে পেয়েছি। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে নির্ধারিত সময়ে বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়নে প্রশাসন সব সময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে কাউখালীর সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, আজকের সভাটি তাঁদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ছিল। জেলা প্রশাসকের দিকনির্দেশনা আগামী দিনের কাজের গতি আরও বাড়িয়ে দেবে। কাউখালীর সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সরকারি সেবাগুলো সাধারণ মানুষের কাছে সুষমভাবে পৌঁছে দিতে উপজেলা প্রশাসন সব সময় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসকের আন্তরিক সহযোগিতায় কাউখালীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে তাঁরা বদ্ধপরিকর।

এ স, এন

বাংলাদেশ সময়: ১৮:২৩:৩৩   ৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● ১২ বছর ঘরবন্দি সামিম, চিকিৎসার অভাবে থমকে জীবন
● আগৈলঝাড়ায় বসতঘরে তৈরি দুই কবর ভেঙে ফেললেন সজীব
● পটুয়াখালীতে পাঁচ বাস থেকে ১৩ লাখ টাকার নিষিদ্ধ মাছ জব্দ
● পরিবেশের ছাড়পত্র না থাকায় কাঁঠালিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটা
● কাউখালীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকা



আর্কাইভ