ঢাকা বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
কুষ্টিয়া: ভেড়ামারায় পদ্মা নদীর ভাঙন ও পানবরজে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫০ জন পানচাষীর মধ্যে বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় ভেড়ামারা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সহায়তা বিতরণ করা হয়।
উপজেলার তিনটি ইউনিয়নের মোট ৩৫০ জন ক্ষতিগ্রস্ত পানচাষীকে প্রত্যেককে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। এর মধ্যে বাহাদুরপুর ইউনিয়নের ২৮৮ জন পানচাষীর মধ্যে চাল বিতরণ করা হচ্ছে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিরুল আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৩০৬-এর সংসদ সদস্য এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন, এমপি।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সুবিধাভোগী পানচাষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পদ্মা নদীর ভাঙন ও অগ্নিকাণ্ডে পানবরজ ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক পানচাষী আর্থিক সংকটে পড়েছেন। এমন পরিস্থিতিতে সরকারি এ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে কিছুটা হলেও স্বস্তি ও সহায়তা জোগাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:০৭:২১ ২ বার পঠিত | ● পদ্মা নদীর ভাঙন ● পানবরজে অগ্নিকাণ্ড ● ভেড়ামারা পানচাষী ● সরকারি চাল বিতরণ