ঢাকা শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ভোলা: লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা শাখার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকার শেখেরটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদাবর থানা পুলিশ।
আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার আদাবর থানা এলাকায় আত্মগোপনে থেকে সরকারবিরোধী বিভিন্ন মিছিল-মিটিংয়ে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা গিয়াস উদ্দিন আহমেদকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। এরপর শুক্রবার সকালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ০:২৩:১৯ ১০ বার পঠিত | ● গিয়াস উদ্দিন আহমেদ ● ভোলা ● লালমোহন উপজেলা পরিষদ ● সন্ত্রাসবিরোধী আইনের মামলা