ঢাকা    শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
• চরফ্যাসনে এওয়াজপুরে চেয়ারম্যান প্রার্থী তামিমের মোটরসাইকেল শোডাউন • চরফ্যাসনে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত • ঢাকায় বিএনপির সমাবেশে গিয়ে প্রাণ হারালেন সিংগাইরের নেতা তোফাজ্জল • অবশেষে সেই ময়লার ভাগাড়ে গড়ে উঠছে সবুজ বেষ্টুনী • সুজানগরে যুবদল নেতা জাহিদ বিশ্বাসের ওপর দুর্বৃত্তদের হামলা • জিয়াউর রহমানের আদর্শে জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি: সেলিম রেজা হাবিব • উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল • ভেড়ামারার বাহিরচরে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির আলোচনা সভা • নবীনগরে জাতীয় ঐক্য ও দেশপ্রেমের আহ্বান জানালেন এমপি মান্নান • ওসির বদলি ঠেকাতে কাঁঠালিয়ায় মানববন্ধন, প্রত্যাহারের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কাউখালীতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬


কাউখালীতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পিরোজপুর: কাউখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের উদ্যোগে পৃথক কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, প্রদর্শনী ফুটবল ম্যাচ ও বর্ণাঢ্য শোভাযাত্রা।

শনিবার (৭ নভেম্বর) বেলা সোয়া ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচএম দীন মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণকান্ত নাথ, সহকারী অধ্যাপক মোঃ আখতারুজ্জামান এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।

সভাপতির বক্তব্যে ইউএনও রেহেনা আক্তার বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ঐতিহাসিক এ দিনের চেতনা ও তাৎপর্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। স্থানীয় প্রশাসন, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় কাউখালীতে সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে দিবসটি উদযাপন করা হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি এসএম আহসান কবীর ও সাধারণ সম্পাদক এইচএম দীন মোহাম্মদ তাঁদের বক্তব্যে বলেন, ৭ নভেম্বর বহুদলীয় গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐক্যের মাধ্যমে দেশ ও জাতিকে চরম সংকট থেকে মুক্ত করা হয়েছিল। বহুদলীয় গণতন্ত্রের সূচনা এবং জাতীয় সংহতি সুদৃঢ় করার যে শিক্ষা এ দিন আমাদের দেয়, তা ধারণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ ছাড়া প্রদর্শনী ফুটবল ম্যাচ ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৫৮   ৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চরফ্যাসনে এওয়াজপুরে চেয়ারম্যান প্রার্থী তামিমের মোটরসাইকেল শোডাউন
● চরফ্যাসনে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
● অবশেষে সেই ময়লার ভাগাড়ে গড়ে উঠছে সবুজ বেষ্টুনী
● ওসির বদলি ঠেকাতে কাঁঠালিয়ায় মানববন্ধন, প্রত্যাহারের দাবি
● কাঁঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে



আর্কাইভ