ঢাকা শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পাবনা: সুজানগর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ বিশ্বাসের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ললেপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত জাহিদ বিশ্বাস জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মাছের খামার দেখার উদ্দেশ্যে মাঝপাড়া গ্রামে যাচ্ছিলেন তিনি। পথে সাতবাড়িয়া ইউনিয়নের ললেপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।
সুজানগর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জাহিদ বিশ্বাস বর্তমানে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের পাশাপাশি পৌর বিএনপির যুববিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সুজানগর ইউনিয়ন ছাত্রদলের সদস্য, উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক, পৌর ছাত্রদলের সভাপতি, জেলা ছাত্রদলের সহসভাপতি এবং পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ সময়: ২০:৫৯:২৪ ২ বার পঠিত | ● জাহিদ বিশ্বাস ● সুজানগর ● সুজানগর পৌর যুবদল