ঢাকা    বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় নো-পার্কিংয়ে ৩টি ‘অন টেস্ট’ মোটরসাইকেল জব্দ • পিরোজপুরে ৩৫ বছর পর নতুন জেলা আমির মাওলানা আব্দুর রব • ট্রেড লাইসেন্স না থাকায় ভেড়ামারায় জুয়েলার্সকে জরিমানা • আলফাডাঙ্গা প্রেসক্লাবের নতুন সভাপতি আচ্চু, সম্পাদক তামিম • সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার • সিংগাইর ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন • ভেড়ামারায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী • তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান • কাউখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার উদ্বোধন • পটুয়াখালীতে বেপরোয়া মহিষের হামলায় নারীসহ আহত ৩


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় নো-পার্কিংয়ে ৩টি ‘অন টেস্ট’ মোটরসাইকেল জব্দ

ভেড়ামারায় নো-পার্কিংয়ে ৩টি ‘অন টেস্ট’ মোটরসাইকেল জব্দ


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬


ভেড়ামারায় নো-পার্কিংয়ে ৩টি ‘অন টেস্ট’ মোটরসাইকেল জব্দ

কুষ্টিয়া: ভেড়ামারা পৌরসভা এলাকায় জনশৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাক্তার গাজী আশিক বাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ভেড়ামারা রেলওয়ে প্ল্যাটফর্মসংলগ্ন খেলাঘর ও ফলের দোকানের সামনের নির্ধারিত নো-পার্কিং এলাকায় প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্সবিহীন তিনটি ‘ON TEST’ মোটরসাইকেল জব্দ করা হয়।

এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের ভবিষ্যতে নির্ধারিত নো-পার্কিং এলাকায় যানবাহন পার্কিং না করার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি নির্দেশনা অমান্য করে পুনরায় সেখানে গাড়ি পার্কিং করলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও অর্থদণ্ড দেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে, জনশৃঙ্খলা রক্ষা এবং পৌরসভার আইন ও বিধিবিধান বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পৌরসভার নির্ধারিত নো-পার্কিং এলাকায় যানবাহন পার্কিং না করে আইন মেনে চলার পাশাপাশি সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৮:৩৬   ১ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় নো-পার্কিংয়ে ৩টি ‘অন টেস্ট’ মোটরসাইকেল জব্দ
● ট্রেড লাইসেন্স না থাকায় ভেড়ামারায় জুয়েলার্সকে জরিমানা
● ভেড়ামারায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
● মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল উত্তোলনের নথি, দুদকের অভিযান
● ভেড়ামারায় সবুজকলি বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ



আর্কাইভ