ঢাকা    বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় নো-পার্কিংয়ে ৩টি ‘অন টেস্ট’ মোটরসাইকেল জব্দ • পিরোজপুরে ৩৫ বছর পর নতুন জেলা আমির মাওলানা আব্দুর রব • ট্রেড লাইসেন্স না থাকায় ভেড়ামারায় জুয়েলার্সকে জরিমানা • আলফাডাঙ্গা প্রেসক্লাবের নতুন সভাপতি আচ্চু, সম্পাদক তামিম • সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার • সিংগাইর ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন • ভেড়ামারায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী • তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান • কাউখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার উদ্বোধন • পটুয়াখালীতে বেপরোয়া মহিষের হামলায় নারীসহ আহত ৩


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গা প্রেসক্লাবের নতুন সভাপতি আচ্চু, সম্পাদক তামিম

আলফাডাঙ্গা প্রেসক্লাবের নতুন সভাপতি আচ্চু, সম্পাদক তামিম


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬


আলফাডাঙ্গা প্রেসক্লাবের নতুন সভাপতি আচ্চু, সম্পাদক তামিম

ফরিদপুর: আলফাডাঙ্গা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে সৈয়দ আমিনুর রহমান আচ্চু এবং সাধারণ সম্পাদক পদে তামিম আহমেদ মিলন নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ৯ ভোট পেয়ে জয়ী হন আচ্চু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সেকেন্দার শেখ পেয়েছেন ৮ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন তামিম আহমেদ মিলন। তাঁর প্রতিদ্বন্দ্বী গোলাম আজম মনির পেয়েছেন ৫ ভোট।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আলফাডাঙ্গা প্রেসক্লাব কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২১ জন ভোটারের মধ্যে ১৮ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক—এই তিনটি পদে সরাসরি ভোটাভুটি হয়। বাকি পদগুলোতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ভোট গণনা শেষে উপজেলা একাডেমিক সুপারভাইজার ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ১৮টি ভোটের মধ্যে ১৭টি বৈধ হয়। এর মধ্যে ৯ ভোট পেয়ে নির্বাচিত হন সৈয়দ আমিনুর রহমান আচ্চু। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. সেকেন্দার শেখ পান ৮ ভোট।

সহসভাপতি পদে ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাজমিনউর রহমান তুহিন। তাঁর প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান দুলাল পেয়েছেন ৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে ১৩ ভোট পেয়ে বিজয়ী হন তামিম আহমেদ মিলন। তাঁর প্রতিদ্বন্দ্বী গোলাম আজম মনির পেয়েছেন ৫ ভোট। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তিনটি পদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন তামিম আহমেদ মিলন।

নির্বাচন শেষে প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি এনায়েত হোসেন ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের মধ্য দিয়ে প্রকৃত গণতন্ত্রের বিজয় হয়েছে।

নবনির্বাচিত সভাপতি সৈয়দ আমিনুর রহমান আচ্চু ও সাধারণ সম্পাদক তামিম আহমেদ মিলনসহ নতুন কমিটির নেতারা আলফাডাঙ্গা প্রেসক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতা রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ কাজে তাঁরা স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুর রহমান বলেন, অত্যন্ত সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটার ও প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন সফল হয়েছে।

এন/এস

বাংলাদেশ সময়: ২৩:০৩:১৮   ১ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● আলফাডাঙ্গা প্রেসক্লাবের নতুন সভাপতি আচ্চু, সম্পাদক তামিম
● সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
● সিংগাইর ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
● কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
● সালথা উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক হাসান আশরাফকে গণসংবর্ধনা



আর্কাইভ