ঢাকা বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
মানিকগঞ্জ: সিংগাইর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল আলম উজ্জ্বলকে (৪৮) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া মহল্লায় কেন্দ্রীয় মন্দিরসংলগ্ন নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিউল আলম উজ্জ্বল উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজ নগর গ্রামের মো. লোকমান মাস্টারের ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে সিংগাইর থানায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা আড্ডা ক্যাফের একটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে অভিযোগ রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, রবিউল আলম উজ্জ্বলকে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ২৩:০১:১২ ১ বার পঠিত | ● মানিকগঞ্জ ● রবিউল আলম উজ্জ্বল ● সিংগাইর বিস্ফোরক মামলা