ঢাকা    বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী • তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান • কাউখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার উদ্বোধন • পটুয়াখালীতে বেপরোয়া মহিষের হামলায় নারীসহ আহত ৩ • কাঁঠালিয়ায় হেলালকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি গ্রেফতার • পটুয়াখালীতে আমনের ফলন ভালো হওয়ার আশা, কমেছে আবাদি জমি • গ্রেপ্তারি পরোয়ানার পর আদালতে পরীমনি, যাওয়ার আগে রহস্যময় পোস্ট • মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল উত্তোলনের নথি, দুদকের অভিযান • মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর • জয়পুরহাটে বাসচাপায় প্রাণ গেল কিশোরের, আগুনে পুড়ল বাস


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার উদ্বোধন

কাউখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার উদ্বোধন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬


কাউখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার উদ্বোধন

পিরোজপুর: দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের অন্যান্য উপজেলার মতো কাউখালীতেও একযোগে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সমন্বয় রেখে কাউখালী উপজেলা পরিষদ হলরুমে বিশেষ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রফিকুল ইসলাম রফিক এবং সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়া, ওসি (তদন্ত) এবাদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু কাওসার এবং আইসিটি কর্মকর্তা মেহেদী হাসান। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, সংবাদকর্মী, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

পরে ওই মাঠে উপজেলা পর্যায়ের অ্যাথলেটিক্স প্রতিযোগিতার (দৌড় ও দীর্ঘ লাফ) আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নেয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূলের মেধাবী শিশু-কিশোর ক্রীড়াবিদদের যথাযথ প্রক্রিয়ায় বাছাই করে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের আওতায় আনা সম্ভব হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫২:৪৩   ১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● কাউখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার উদ্বোধন
● পটুয়াখালীতে বেপরোয়া মহিষের হামলায় নারীসহ আহত ৩
● কাঁঠালিয়ায় হেলালকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি গ্রেফতার
● পটুয়াখালীতে আমনের ফলন ভালো হওয়ার আশা, কমেছে আবাদি জমি
● দক্ষিণ কোরিয়ায় আইসিএপিপির সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন এমপি অলিউল্লাহ



আর্কাইভ