ঢাকা    বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী • তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান • কাউখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার উদ্বোধন • পটুয়াখালীতে বেপরোয়া মহিষের হামলায় নারীসহ আহত ৩ • কাঁঠালিয়ায় হেলালকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি গ্রেফতার • পটুয়াখালীতে আমনের ফলন ভালো হওয়ার আশা, কমেছে আবাদি জমি • গ্রেপ্তারি পরোয়ানার পর আদালতে পরীমনি, যাওয়ার আগে রহস্যময় পোস্ট • মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল উত্তোলনের নথি, দুদকের অভিযান • মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর • জয়পুরহাটে বাসচাপায় প্রাণ গেল কিশোরের, আগুনে পুড়ল বাস


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান

তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান


তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬


তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান

ময়মনসিংহ: দেশব্যাপী একযোগে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ ক্রীড়া আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের আসরে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন।

এ উপলক্ষে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা অনুষ্ঠানটি উপভোগ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব বিন জামান প্রত্যয়, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান আরজু, প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক নাজমুল হক এবং ক্রীড়া সংস্থার সদস্য সচিব আলমগীর হোসেন।

এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় অতিথিরা নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার ক্ষেত্রে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর গুরুত্ব তুলে ধরেন।

তাঁরা আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশু-কিশোরেরা তাদের ক্রীড়াপ্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরির পথ আরও সুগম হবে।

উদ্বোধনী অনুষ্ঠান উপভোগের পর তারাকান্দায় আনুষ্ঠানিকভাবে ভলিবল খেলার উদ্বোধন করা হয়।

এন/এস

বাংলাদেশ সময়: ২২:৫৪:৩২   ১ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান
● ফেসবুক লাইভের বক্তব্যে উত্তেজনা, ভালুকায় নারী উদ্যোক্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ
● ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, আহত ৭২ বছরের বাবা
● ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধ, ফসল ও গাছ কাটার অভিযোগে মানববন্ধন
● হাঁস নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বাসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত



আর্কাইভ