ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
• পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসলে নেমে নিখোঁজ ২ • ফেসবুক লাইভের বক্তব্যে উত্তেজনা, ভালুকায় নারী উদ্যোক্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ • নিরাপদ ঘরের অপেক্ষায় পাইকগাছার বৃদ্ধ সাকাত মোড়ল ও অসুস্থ স্ত্রী • ভেড়ামারার মাঠে বেড়ে উঠছে ধান, ভালো ফলন ও ন্যায্যমূল্যের আশা কৃষকের • আগৈলঝাড়ায় ১৫ মাদ্রাসার ১০৭ শিক্ষার্থী নিয়ে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা • সন্ত্রাসবিরোধী মামলায় আগৈলঝাড়ার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার • লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর ভিডিও ভাইরাল • আমতলীতে উপজেলা পৌরসভা ও পাঁচ ইউনিয়নে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা • দশমিনায় দুই ইউনিয়নের জেলেরা ১৭ দিনেও পাননি সরকারি চাল • দোহারে প্রবাসীর বসতঘর ভেঙে জমি দখলের অভিযোগ, অভিযুক্তরা পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফেসবুক লাইভের বক্তব্যে উত্তেজনা, ভালুকায় নারী উদ্যোক্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

ফেসবুক লাইভের বক্তব্যে উত্তেজনা, ভালুকায় নারী উদ্যোক্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


ফেসবুক লাইভের বক্তব্যে উত্তেজনা, ভালুকায় নারী উদ্যোক্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

ময়মনসিংহ: ভালুকায় ফেসবুক লাইভে বিএনপি সরকার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা এবং পরবর্তী উত্তেজনাকর ঘটনার জেরে আটক নারী উদ্যোক্তা সাথী আক্তারকে (৩০) কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় পুলিশ তাকে আদালতে পাঠায়।

বিকেল সাড়ে ৩টার দিকে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে সাথী আক্তারের ফেসবুক লাইভ পর্যালোচনা করে সরকারবিরোধী কোনো বক্তব্য বা অপরাধমূলক বিষয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সাথী আক্তার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার ‘সাথী বিউটি পার্লার’ নামের একটি বিউটি পার্লারের উদ্যোক্তা। তিনি ওই এলাকার আমজাদ আলীর মেয়ে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, স্থানীয় কয়েকজন ব্যবসায়ী সাথী আক্তারের বক্তব্যের বিষয়ে জানতে গেলে তিনি তাঁদের সঙ্গে মারমুখী আচরণ করেন। তিনি বলেন, ‘তার ভিডিও আমরা দেখেছি। সেখানে সরকারবিরোধী কোনো বক্তব্য পাইনি। এটা তার বাকস্বাধীনতার মধ্যে পড়ে। তবে যেহেতু উত্তেজনা সৃষ্টি হয়েছিল, তাই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তাকে ১৫১ ধারায় প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠিয়েছি।’

ময়মনসিংহ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মুস্তাসিনুর রহমান জানান, বিকেল সাড়ে ৩টার দিকে সাথী আক্তারকে আদালতে হাজির করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা একটি প্রতিরোধমূলক ব্যবস্থা। কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করতে পারেন বলে পুলিশের সন্দেহ হলে সেই অপরাধ প্রতিরোধে এ ধারায় ব্যবস্থা নেওয়া হয়। এ ক্ষেত্রে পুলিশ নিজেই বাদী হয়ে ব্যবস্থা নেয়।

এর আগে রোববার (২৫ অক্টোবর) দুপুরে ‘সাথী মেকওভার’ নামের ফেসবুক আইডি থেকে লাইভে এসে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে একাধিক চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সাথী আক্তার।

লাইভে তিনি দাবি করেন, সম্প্রতি তাঁর দুটি শোরুম এবং আশপাশের কয়েকটি দোকানের বিদ্যুতের তার ও এসির তার চুরি হয়েছে। এ ছাড়া তাঁর বাসা থেকেও মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। এসব ঘটনায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান।

ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশের একপর্যায়ে তিনি ভোট দেওয়া নিয়ে অনুশোচনা করেন এবং বিএনপি সরকারের সমালোচনা করেন। তাঁর লাইভটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

রোববার রাত ৮টার দিকে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় উত্তেজিত জনতা ও রাজনৈতিক কর্মীরা সাথী আক্তারের পার্লারে গিয়ে তাঁর বক্তব্যের বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পার্লারে ভাঙচুরের আশঙ্কায় স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাথী আক্তারকে হেফাজতে নেয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৩৩:০৯   ৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ফেসবুক লাইভের বক্তব্যে উত্তেজনা, ভালুকায় নারী উদ্যোক্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ
● ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, আহত ৭২ বছরের বাবা
● ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধ, ফসল ও গাছ কাটার অভিযোগে মানববন্ধন
● হাঁস নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বাসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত
● পাবনার সুজানগরে আগুনে ক্ষতিগ্রস্ত আট পরিবারকে শাড়ি দিলেন আজিম শেখ



আর্কাইভ